ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে আমরা জবাব দিতে প্রস্তুত: হামাস

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইল যদি পবিত্র জেরুজালেম শহরে ফিলিস্তিনিদের ওপর নতুন করে কোনোরকম হামলার চেষ্টা করে তাহলে তার জবাব দিতে প্রস্তুত রয়েছে হামাস।

সংগঠনের অন্যতম মুখপাত্র আবদুল লতিফ কানু রোববার (২৩ মে) সাওয়া রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন।

তিনি বলেন, পবিত্র জেরুজালেম শহরের শেখ জাররাহ শরণার্থী শিবিরের লোকজনকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করা হলে, আল-আকসা মসজিদ ভাগ করার চেষ্টা হলে কিংবা এই মসজিদের পরিচয় মুছে ফেলা এবং একে ইহুদিকরণের চেষ্টা হলে আমরা তার জবাব দিতে প্রস্তুত রয়েছি।

পবিত্র রমজান মাস শুরুর পর থেকেই ইহুদিবাদী ইসরাইল আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা জোরদার করে এবং জেরুজালেম শহর শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি মুসলমানদের উচ্ছেদের চেষ্টা চালায়। এক্ষেত্রে আদালতকে ঢাল হিসেবে ব্যবহার করে ইহুদিবাদী সরকার। সেখানে পরিস্থিতির অবনতি হলে হামাস ইসরাইলকে চূড়ান্ত সময় সময় বেঁধে দেয় এবং পরবর্তীতে ইসরাইলের সঙ্গে ব্যাপকভিত্তিক সংঘর্ষে জড়িয়ে পড়ে। ১২ দিন যুদ্ধের পর মিশরের মধ্যস্থতায় ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় এবং শুক্রবার থেকে তা কার্যকর হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে আমরা জবাব দিতে প্রস্তুত: হামাস

আপডেট সময় ১২:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১