ঢাকা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

আকাশ জাতীয় ডেস্ক:

ভোলায় ইভটিজিংয়ের প্রতিবাদের জের ধরে মো. মিরাজ মৃধা নামে এক ছাত্রলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ১ নং ওয়র্ডের চর গাজীপুর গ্রামের মুন্সি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত মিরাজ মৃধা উপজেলার ১ নং ওয়র্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি একই এলাকার মো. ছিদ্দিক মৃধার ছেলে।

আহত মো. মিরাজ মৃধার অভিযোগ, গত দুদিন আগে তাদের বাড়ির পাশের হাসান (২৮) নামের এক যুবক রাস্তার মধ্যে নারীদের সঙ্গে ইভটিজিং করছিল। ওই সময় তিনি প্রতিবাদ করলে হাসান তার প্রতি ক্ষিপ্ত হয়ে হুমকি দেয়।

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় মুন্সিবাড়ির সামনে তাকে অভিযুক্ত হাসান একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে আহত করে। ওই সময় তিনি ডাকচিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে এলে হাসান পালিয়ে যায়।

স্থানীয়দের সহযোগীতায় তাকে তার পরিবারের সদস্যরা উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বোরহানউদ্দিন থানার ওসি মো. মাজহারুল আমিন জানান, বিষয়টি শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

আপডেট সময় ০৬:৫২:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১