ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রবাসীর ঘরে স্ত্রী-ছেলে-মেয়ের লাশ

আকাশ জাতীয় ডেস্ক:

বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী গ্রামে কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের বসতঘরে স্ত্রী-সন্তানসহ তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি স্বজনরা জানতে পারেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নুর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম (৪০), তার সন্তান রাফি (১৩) ও নুরি (১০ মাস)।

পুলিশ ও নুর মোহাম্মদের ছোটভাই আব্দুল খালেক জানান, নুর মোহাম্মদের শয়নকক্ষে তার স্ত্রী ও ছোটসন্তান নুরির লাশ ও বড় মেয়ে রাফির লাশ তার রুমে পড়ে ছিল৷

আব্দুল খালেক বলেন, সারাদিন কোনো সাড়া-শব্দ না পেয়ে ও ঘরের মূল ফটকের দরজা বন্ধ থাকায় সন্ধ্যা ৭টায় ঘরের পেছনের জানালা দিয়ে উঁকি দিলে নুর মোহাম্মদের রুমে তার স্ত্রী ও ছোট সন্তানকে দেখা যায়। বিষয়টি তারা লামা থানাকে অবহিত করেন। পরে রাত ৮টা ১৫ মিনিটে লামা সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে লামা থানা পুলিশ ঘরের মূল ফটকের তালা ভেঙে লাশগুলো উদ্ধার করেন।

লামা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, লামা পৌরসভার মেয়রসহ শত শত লোকজন এ মর্মান্তিক ঘটনা দেখতে নুর মোহাম্মদের বাড়িতে ভিড় জমান।

সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ানুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ তিনটি বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

এদিকে শুক্রবার দুপুরে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অলি কাটার ঝিরিতে লেবুবাগানে এক মোটরসাইকেল চালকের গলিত লাশ উদ্ধার করে লামা থানা পুলিশ। লামা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান সেখানে অবস্থান করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রবাসীর ঘরে স্ত্রী-ছেলে-মেয়ের লাশ

আপডেট সময় ১১:১৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১