ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী কানাডার ওপর ক্ষেপেছেন ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেট নিয়ে ভয়াবহ তথ্য দিলেন সাবেক ডিসি সারোয়ার আলম বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুই দিন পর মরদেহ মিলল পাটখেতে টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

প্রথম হিন্দি মিউজিক ভিডিওতেই বাজিমাত ঋতাভরীর

আকাশ বিনোদন ডেস্ক :

এবার মিউজিক ভিডিওতে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। আজ শুক্রবার নিজের প্রথম হিন্দি গানের মিউজিক ভিডিও প্রকাশ করলেন তিনি। ঋতাভরীর এই গানে বলিউডের প্রখ্যাত সংগীতশিল্পী, গীতিকার, সংগীত পরিচালক স্বানন্দ কিরকিরে যাবতীয় সাপোার্ট দিয়েছেন। আর মিউজিক ভিডিওতে ঋতাভরীর সঙ্গে জুটি বেঁধেছেন ‘থাপ্পড়’ সিনেমা খ্যাত অভিনেতা পাভেল গুলাটি।

জানা গেছে, বৃষ্টির আমেজে প্রেমের এই গানের কথা লিখেছেন ঋতাভরী নিজেই। এছাড়া গানের সুরও তিনি সাজিয়েছেন। এতে শুধু জনপ্রিয় ‘রঙ্গি সারি’ গানটির অংশ গেয়েছেন স্বানন্দ কিরকিরে। সদ্য প্রকাশিত মিউজিক ভিডিও সেনা অফিসারের চরিত্রে অভিনয় করেছেন পাভেল। গানটি সব মহলে প্রশংসিত হচ্ছে বলে জানা গেছে।

মিউজিক ভিডিওটির মাঝে বিরহের ব্যথা থাকলেও শেষে রয়েছে মনের মানুষ ফেরার আনন্দ। উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বরে নিজের গাওয়া ‘রূপ সাগরে’ গানের মিউজিক ভিডিও প্রকাশ করেছিলেন ঋতাভরী। অনেকেই সেই মিউজিক ভিডিও থেকে তার গানের প্রশংসা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি

প্রথম হিন্দি মিউজিক ভিডিওতেই বাজিমাত ঋতাভরীর

আপডেট সময় ১০:৩৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১