ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জুমার নামাজের পর আল-আকসা মসজিদে ফের ইসরায়েলি বাহিনীর হামলা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পরই জেরুজালেমে আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

আল-জাজিরা জানিয়েছে, জুমার নামাজের পর সেখানে অবস্থারত ফিলিস্তিনিদের ওপর হামলা চালানো হয়। নামাজের পর সেখানে ফিলিস্তিনিরা নেচে-গেয়ে যুদ্ধবিরতি উদযাপন করছিলেন। এসময় পাশে থাকা ইসরায়েলি বাহিনীর একটি কন্টিনজেন্ট তাদের ওপর হামলা চালায়।

ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে তারা সাউন্ড গ্রেনেড, স্মোক বোম্ব এবং টিয়ারশেল ব্যবহার করে। একপর্যায়ে তাদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি চালায় বলে জানায় আল-জাজিরা।

এর আগে স্থানীয় সময় শুক্রবার রাত ২টা থেকে গাজার প্রতিরোধ সংগঠনগুলো আর ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মধ্য দিয়ে গাজায় ইহুদি বাহিনীর টানা ১১ দিনের হত্যাযজ্ঞের সমাপ্তি ঘটে। আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলা ঘিরে এ সংঘাতের সূত্রপাত হয়।

গাজায় ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা এবং গোলাবর্ষণে কমপক্ষে ২৪৩ জন ফিলিস্তিনি নিহত হন। নিহতদের ৬৬ জনই শিশু। হামাস ও ইসলামিক জিহাদের রকেট হামলায় ইসরায়েলে দুই শিশুসহ ১২ জন নিহত হন।

যুদ্ধবিরতিকে ইসরায়েল এবং ফিলিস্তিন উভয়ই নিজেদের বিজয় দাবি করেছে। শুক্রবার সকাল থেকে ফিলিস্তিনিরা বিজয় উৎসব পালন করছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জুমার নামাজের পর আল-আকসা মসজিদে ফের ইসরায়েলি বাহিনীর হামলা

আপডেট সময় ০৭:১৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১