ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

‘মরিয়ম নাওয়াজই হবেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সম্প্রতি একটি বেসরকারি সংবাদ চ্যানেল অনুষ্ঠানে পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক সাবির শাকির বলেন, ‘পিএমএল-এন-এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নাওয়াজই হবেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী।’

তিনি আরও বলেন, ‘মরিয়ম প্রধানমন্ত্রী হবেন কি না তা পিএমএল-এন নেতার ওপর নির্ভর করে। দেশের পরবর্তী প্রধান নির্বাহীর পদে জেতার জন্য পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন। আগামী নির্বাচনে হেরে গেলেও তার পরেরবার শক্তিশালী প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করবেন ইমরান খান এবং দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন।’

ইমরান খানের পক্ষে মতামত দেওয়ার জন্য পরিচিত চার বিশিষ্ট সাংবাদিক মনে করেন, আগামী সাধারণ নির্বাচনে ইমরান খান আর জিততে পারবেন না। এছাড়াও পিএমএল-এন-এর তীব্র সমালোচক ও প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থক প্রবীণ সাংবাদিক চৌধুরী গোলাম হুসেনও একই মত দিয়েছেন।

আরেক সাংবাদিক আরিফ হামিদ ভাট্টি বলেন, দেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী ইমরান খানের এটি ‘প্রথম ও শেষ ইনিংস।’ মরিয়ম নাওয়াজ দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন।

সাংবাদিক সামি ইব্রাহিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী তার বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সক্ষম হবেন যদি তিনি জনগণকে বলেন যে তিনি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করেননি। তিনি যদি তখন হেরেও যান, তাহলেও তার বিশ্বাসযোগ্যতা বজায় থাকবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘মরিয়ম নাওয়াজই হবেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী’

আপডেট সময় ১২:৫৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১