ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইলকে বর্ণবাদী রাষ্ট্র বললেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলের আচরণ বর্ণবাদ যুগের দক্ষিণ আফ্রিকার সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা।

বুধবার এক টেলিভিশন সাক্ষাত্কারে তিনি এই মন্তব্য করেন বলে আল জাজিরার খবরে বলা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেন, ইসরাইলিরা যেভাবে ফিলিস্তিনিদের অধিকারকে অস্বীকার করে আসছে, যেভাবে তারা এই অঞ্চলে বোমা হামলা চালিয়ে আসছে, এটিকে সহজেই ‘বর্ণবাদী রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করা যেতে পারে।

তিনি বলেন, ফিলিস্তিনিরা তাদের নিজস্ব আত্ম-নিয়ন্ত্রণাধিকার চায়, তারা নিজস্ব একটা রাষ্ট্র চায়। তারা তাদের নিজস্ব বিষয়গুলো নিজেরা সমাধান করতে চায় এবং চায় পূর্ণাঙ্গ স্বাধীনতা। যাতে তাদের চলাচলে কোনো সীমাবদ্ধতা তৈরি না হয়।

এর আগে সোমবার এক বিবৃতিতে নিরীহ ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরাইলি বাহিনীর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা।

প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনের ভূমিতে ইসরাইলের অবৈধ দখল এবং ফিলিস্তিনি জনগণের আত্মমর্যাদা ফিরিয়ে না দিয়ে উল্টো অস্বীকার করলে কখনও শান্তি আসবে না। ফিলিস্তিনের নাগরিকদের তাদের দেশ থেকে, জন্মভূমি থেকে জোরপূর্বক তাড়িয়ে দেয়া এবং হত্যা করে একটি জাতিকে নির্মূল করার চেষ্টা দক্ষিণ আফ্রিকা কোনোদিন সমর্থন করবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরাইলকে বর্ণবাদী রাষ্ট্র বললেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

আপডেট সময় ০২:২২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১