ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘বাইডেন ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে সই করেছেন’: ‘এরদোয়ান’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ইস্যুতে ইসরায়েলকে সমর্থন দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন রিসেপ এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট গত সোমবার (১৭ মে) বাইডেনের উদ্দেশে বলেন, ‘আপনি রক্তাক্ত হাত দিয়ে ইতিহাস লিখছেন। আমরা দেখলাম, বাইডেন ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে সই করেছেন।’

এদিকে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস রয়টার্সের এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং অন্যান্য তুর্কি নেতাদের উসকানিমূলক কোনো মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। ইহুদিবিদ্বেষী ভাষার স্থান কোথায় নেই।’

এছাড়াও ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসবাদ চালানোর অভিযোগ আনেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। জেরুজালেমে ফিলিস্তিনিরা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছুড়লে প্রত্যুত্তরে ইসরায়েলি পুলিশ তাদের ওপর রাবার বুলেট ছোঁড়ায় ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলেছেন তিনি। এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, তুরস্কের টেলিভিশনে প্রচারিত ভাষণে মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে সরাসরি এসব মন্তব্য করেন এরদোয়ান। বাইডেন গত জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তাকে সবচেয়ে কড়া ভাষায় আক্রমণ করেন এরদোয়ান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘বাইডেন ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে সই করেছেন’: ‘এরদোয়ান’

আপডেট সময় ১২:১৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১