ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইসরায়েলে গ্যাস ফিল্ডে বড় ধরনের অগ্নিকাণ্ড

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরায়েলের হাইফা শহরের নিকটবর্তী একটি গ্যাস ফিল্ডের প্ল্যাটফর্মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাইফার আশেপাশে বসবাসকারী ইসরায়েলিরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অগ্নিকাণ্ডের ছবি শেয়ার করেছেন।

তারা বলছেন, গ্যাস ফিল্ডের প্ল্যাটফর্মে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে।

রুশ বার্তাসংস্থা স্পুটনিক এক প্রতিবেদনে জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইসরায়েলের গ্যাস ফিল্ডের প্ল্যাটফর্মে অগ্নিকাণ্ডের ছবি ভাইরাল হয়েছে।

ইসরায়েলি আগ্রাসনের জবাবে ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই এই অগ্নিকাণ্ডের খবর এলো। তবে সেখানে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে কিনা তা স্পষ্ট নয়।

ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, কারিগরি ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে এবং এ ঘটনায় কেউ হতাহত হননি।

দুই সপ্তাহ আগে ইসরায়েলের হাইফার একটি তেল শোধনাগারে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডের কারণে তেল সরবরাহ বন্ধ করে দিতে হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলে গ্যাস ফিল্ডে বড় ধরনের অগ্নিকাণ্ড

আপডেট সময় ০৬:০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১