ঢাকা ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত ইরাকের নুজাবা মুভমেন্ট

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির কথা জানিয়েছে ইরাকের নুজাবা মুভমেন্ট।

সংগঠনের মুখপাত্র নাসর আশ-শাম্মারি বলেছেন, তারা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত আছেন।

ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নুজাবা মুভমেন্টের।

নাসর আশ-শাম্মরি আরও বলেছেন, ইরাকের জনগণ বিশেষ করে প্রতিরোধ সংগ্রামীরা ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত।

তিনি জানান, ফিলিস্তিনিরা কাসেম সোলাইমানি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে।

দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের গড়ে তোলা প্রতিরোধের প্রশংসা করে তিনি বলেন, আরব দেশগুলোর যে শাসকরা ইসরায়েলের সঙ্গে আপস করেছেন তাদের প্রতি আমাদের ঘৃণা। ইসরায়েলের সঙ্গে তারাও সমানভাবে অপরাধী।

গত আট দিন ধরে গাজায় নির্মম হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ৫৮ শিশুসহ এ পর্যন্ত ফিলিস্তিনের ২০০ মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে ১৩শর বেশি। এ নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় উঠলেও ইসরায়েল হামলা চালু রাখার ঘোষণা দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত ইরাকের নুজাবা মুভমেন্ট

আপডেট সময় ০৮:৪২:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১