ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ : অর্থমন্ত্রী কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত দেশজুড়ে ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে সভা করলেন প্রধানমন্ত্রী স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান মাদারীপুরে পত্রিকাবাহী গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ তৌহিদ আফ্রিদি প্রতারণা মামলায় ফের গ্রেফতার দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

কানাডায় সড়কে প্রিমিয়াম সুইটসের পরিচালকসহ ৩ বাংলাদেশি নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রিমিয়াম সুইটসের এক পরিচালকসহ তিন বাংলাদেশি কানাডিয়ান নাগরিক নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে কানাডার অটোয়া শহর থেকে টরন্টোয় ফেরার পথে ৪০১ হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-প্রিমিয়াম সুইটসের পরিচালক মনিরুজ্জামান বিজয়, তার শাশুড়ি এবং প্রিমিয়াম সুইটসের অন্যতম কুক লিয়াকত হোসেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে দেশটির হাইওয়ে ৪০১ সড়কের বাউন্ডারি রোড ও কর্নওয়েল অ্যাভিনিউ এলাকায় দুর্ঘটনার শিকার হয় গাড়িটি। গাড়িতে যাওয়ার সময় সড়ক বিভাজকে ধাক্কা লাগার পরই তাদের গাড়িতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত হন মনিরুজ্জামান বিজয়। পরে সানিব্রুক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মনিরুজ্জামান বিজয় বাংলাদেশ ও কানাডার প্রসিদ্ধ প্রিমিয়াম সুইটসের কর্ণধার এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার প্রেসিডেন্ট এইচ এম ইকবালের ছোটভাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কানাডার বাংলাদেশি কমিউনিটিতে শোকে ছায়া নেমে আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানির ৭-১ গোলে জয়ের ম্যাচে মেসিদের উল্লাস, ভিডিও ভাইরাল

কানাডায় সড়কে প্রিমিয়াম সুইটসের পরিচালকসহ ৩ বাংলাদেশি নিহত

আপডেট সময় ০৩:৪০:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১