ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

মহামারির দ্বিতীয় বছর আরও মারাত্মক হবে: ডব্লিউএইচও

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় বছরে আরও ভয়ঙ্কর রূপ নেবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস বলেন, মহামারীর দ্বিতীয় বছর প্রথম বছরের চেয়ে মারাত্মক হবে। সুতরাং মানুষকে আরও সতর্ক হতে হবে।

তিনি বলেন, ভারতের কোভিড-১৯ পরিস্থিতি বেশ উদ্বেগজনক, কিছু রাজ্যের সংক্রমণ মারাত্মক রূপ নিচ্ছে, প্রত্যেকদিন হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে। হাসপাতালে আসা মানুষের মৃত্যুর ঘটনাও বাড়ছে। এটিই বিশ্বের জন্য উদ্বেগের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়তে ভারতকে সহায়তা করছে এবং অক্সিজেন কন্সেন্ট্রেটর, অস্থায়ী হাসপাতালের জন্যে হাজার হাজার মাস্ক এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী সরবরাহ করছে। এদিন তিনি ভারতে সাহায্য করার জন্যে অন্যান্য দেশকে ধন্যবাদও জানান।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৩ লাখ ৭১ হাজার ৩৫ জন। আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ২৫ লাখ ২৪ হাজার ৪২৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ কোটি ১৪ লাখ ৫৪ হাজার ৬৭৩ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৯৯ হাজার ৩১৪ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ৬৪ হাজার ১৩ জনের দেহে।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ২৪৩ জন। মারা গেছেন ২ লাখ ৬৬ হাজার ২২৯ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

মহামারির দ্বিতীয় বছর আরও মারাত্মক হবে: ডব্লিউএইচও

আপডেট সময় ১২:০২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১