ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিলিস্তিনের পক্ষ নিয়ে যা বললেন ইমরান খান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ঈদের দিনেও ফিলিস্তিনে বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার ফিলিস্তিনে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ফিলিস্তিনের মানুষের সকালের ঘুম ভেঙেছে বোমার শব্দে। এতে মলিন হয়ে গেছে ঈদের আনন্দ। গত কয়েকদিনের হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৬৯ জনে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের এমন আগ্রাসনে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

টুইটারে মার্কিন দার্শনিক নোয়াম চমস্কির একটি বক্তব্যের উদ্ধৃতি শেয়ার করে ইমরান খান লিখেছেন, ‌‌‌‌’আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং আমরা গাজার পক্ষে, আমরা ফিলিস্তিনের পক্ষে।’ এছাড়া তিনি সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে ফোনালাপেও ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন।

এর আগে, ফিলিস্তিনি নাগরিকদের ওপর হত্যাযজ্ঞ পরিচালনার মতো মানবাধিকার লঙ্ঘনকারী এসব কর্মকান্ড বন্ধ করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক টুইটার বার্তায় তিনি বলেন, জেরুজালেমের আল-আকসা মসজিদ এবং মুসলিমদের ওপর ইসরায়েলের ঘৃণ্য হামলা অবিলম্বে বন্ধ করার দাবি জানাচ্ছে তুরস্ক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফিলিস্তিনের পক্ষ নিয়ে যা বললেন ইমরান খান

আপডেট সময় ০৪:৫৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১