ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রমজানে দ্বিগুণ অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা

আকাশ জাতীয় ডেস্ক: 

গত বছরের চেয়ে এবার রমজানে ঈদ উপলক্ষে প্রায় দ্বিগুণ প্রবাসী দ্বিগুণ অর্থ পাঠিয়েছেন স্বজনের কাছে। যুক্তরাষ্ট্রস্থ সোনালী এক্সচেঞ্জ কোম্পানির সিইও দেবশ্রী মিত্র এ তথ্য জানিয়েছেন।

নিউ ইয়র্ক, নিউ জার্সি, জর্জিয়া এবং মিশিগানে সোনালী এক্সচেঞ্জের ১০ শাখা থেকে ১২ মে পর্যন্ত ৩০ দিনে অর্থাৎ রোজার মাসে ২৯ হাজার প্রবাসী বাংলাদেশে পাঠিয়েছেন ২০ মিলিয়ন ডলার (১৭০ কোটি টাকা)। ডলারের রেট দেয়া হয় ৮৫.১০ টাকা হারে। গত বছর এই একইসময়ে ১৫ হাজার প্রবাসী পাঠিয়েছিলেন ১২ মিলিয়ন ডলার। রেট ছিল ৮৫.২৫ টাকা।

গত বছরের মতো এবারও প্রেরিত অর্থের ওপর ২% বোনাস কার্যকর রয়েছে। দেবশ্রী মিত্র জানান, নিজেরা কষ্টে থাকলেও প্রবাসীরা নিজ নিজ আত্মীয়-স্বজনকে টাকা পাঠাচ্ছেন। বাঙালিরা চিরকালই পারিবারিক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ, তারই জয়গান দেখতে পাচ্ছি এই মহামারির মধ্যেও।
উল্লেখ্য, প্রেরিত অর্থের ওপর ২% হারে বোনাস ঘোষণার পর অনেক প্রবাসী বৈধ চ্যানেলে অর্থ প্রেরণে আগ্রহী হয়েছেন। এছাড়া, সোনালী এক্সচেঞ্জে প্রেরিত অর্থ (যদি সোনালী ব্যাংকের একাউন্টে পাঠানো হয়) দিন-রাতের ব্যবধানে গন্তব্যে পৌঁছে যাচ্ছে। শুধু তাই নয়, গন্তব্যের একাউন্ট হোল্ডারের কাছে টেক্সট মেসেজও দেয়া হয় এই টাকার ব্যাপারে।

জ্যাকসন হাইটসের ‘স্মতি মানি ট্র্যান্সফার’ এর মাধ্যমে টাকা পাঠাচ্ছেন প্রবাসীরা। প্রতিষ্ঠানটি স্বল্পতম সময়ে গন্তব্যে টাকা পৌঁছে দেয়ার মাধ্যমে প্রবাসীদের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন বলে জানান এর সিইও মাহবুবুর রহমান টুকু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রমজানে দ্বিগুণ অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা

আপডেট সময় ০১:৩২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১