ঢাকা ১২:০১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আল আকসায় মুসল্লিদের ঢল, আশঙ্কার মধ্যেই ঈদ উদযাপন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরায়েলি হামলার মধ্যে এবার ঈদুল ফিতরের সব আয়োজন সরকারিভাবে বাতিল করেছে ফিলিস্তিন। দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ঘোষণার পরও থেমে থাকেনি ঈদ উদযাপন।

বৃহস্পতিবার (১৩ মে) মানুষের ঢল নামে আল আকসা মসজিদ কেন্দ্র করে।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল আকসায় হাজার হাজার মুসল্লি ঈদের জামাতের জন্য জড়ো হয়ে নামাজ আদায় করেন।

অপরদিকে ঈদের দিনেও ফিলিস্তিনে বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বৃহস্পতিবার ফিলিস্তিনে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ফিলিস্তিনের মানুষের সকালের ঘুম ভেঙেছে বোমার শব্দে। কিছুক্ষণ পরপর ইসরায়েলের যুদ্ধবিমান থেকে বোমা গিয়ে পড়ছে গাজা শহরে। ভবনগুলো কেঁপে উঠছে বোমার শব্দে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েকদিনের বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ এ। নিহতদের মধ্যে ১৭ জনই শিশু। আহত হয়েছে ৩৯০ এর বেশি মানুষ।

এদিকে, ইসরায়েলি পুলিশের বিরুদ্ধে ইসরায়েলের অভ্যন্তরে আরব পরিবারে হামলা চালানোর অভিযোগ উঠেছে। ইন্টারনেটে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি পুলিশ বলপ্রয়োগ আরব পরিবারগুলোর বাসার ভিতরে প্রবেশ করতে চাচ্ছে, লাঠি দিয়ে পেটাচ্ছে। এসব দেখে আতঙ্কে চিৎকার করছে নারী ও শিশুরা।

ইসরায়েল জানিয়েছে, হামাস গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ১৫০০ রকেট হামলা চালিয়েছে। সংঘর্ষে এ পর্যন্ত ৬ ইসরায়েলি নিহত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আল আকসায় মুসল্লিদের ঢল, আশঙ্কার মধ্যেই ঈদ উদযাপন

আপডেট সময় ১২:৫১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১