ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইসরাইলি হামলায় ৫৩ ফিলিস্তিনি নিহত, তুমুল সংঘর্ষ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সোমবার থেকে ইসরাইলি সামরিক বাহিনীর বিমান হামলায় গাজায় অনন্ত ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ছোড়া রকেটে ইসরাইলি সেনাসহ ৬ জন নিহত হয়েছে। খবর-বিবিসির।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করছে, দেশটিতে হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে হামাস।

ইহুদিবাদী দেশটির সঙ্গে চলা সংঘর্ষে ১৪ ফিলিস্তিনি শিশুকে আটক করা হয়েছে।

এদিকে দুই দেশের মধ্যে চলা সংঘর্ষে বুধবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস গভীর উদ্বেগ জানিয়েছেন।

সংঘর্ষ চলাকালে ইসরাইলি বাহিনী কয়েকশ ফিলিস্তিনিকে আটক করেছে। এ ছাড়া তেল আবিবের পাশের একটি শহরে জরুরি অবস্থা জারি করেছে।

এদিকে ইসরাইলি হামলায় গাজায় একটি বহুতল ভবন ধসে পড়েছে। অপর একটি ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরাইল দাবি করেছে, তারা রকেট হামলার উৎসস্থলে এবং হামাসের স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ ছাড়া হামাসের গোয়েন্দা নেতাদের হত্যা করতে পেরেছে বলে দাবি করেছে ইসরাইল।

২০১৪ সালের পর এটিই ইসরাইল ও হামাসের মধ্যকার সবচেয়ে বড় সংঘর্ষ। সেবার সাত সপ্তাহের যুদ্ধে ২ হাজার ১০০ গাজাবাসী ও ৭৩ ইসরাইলি নিহত হয়। এবারও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল।

জেরুজালেমে পবিত্র মসজিদ আল-আকসায় নিরপরাধ ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলার ঘটনায় ইসরাইলে রকেট হামলা চালায় হামাস।এর পর বিকাল থেকে বিমান হামলা চালাতে থাকে ইসরালি বাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরাইলি হামলায় ৫৩ ফিলিস্তিনি নিহত, তুমুল সংঘর্ষ

আপডেট সময় ১০:৪৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১