ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইল-ফিলিস্তিন নিয়ে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা ও প্রাচীন শেখ জারাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হলেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

এএফপির হাতে আসা নিরাপত্তা পরিষদের বৈঠকের খসড়া বিবৃতি থেকে জানা গেছে, পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ ও ইসরাইলের নতুন বসতি স্থাপন বন্ধের আহ্বান জানানো হবে।

এ ছাড়া পশ্চিম তীরে উত্তেজনা বৃদ্ধি ও সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশের বিষয়টিও উল্লেখ রয়েছে বিবৃতিতে।

এই আলোচনার জন্য নরওয়ে প্রথম খসড়া প্রস্তাব তৈরি করেছিল বলে কূটনীতিকেরা জানিয়েছেন। নরওয়ের এই খসড়া প্রস্তাবে সমর্থন দিয়েছে তিউনিসিয়া ও চীন। ওই প্রস্তাবের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত হতে পারে।

কূটনীতিকেরা বলেছেন, যুক্তরাষ্ট্র ধারণা করছে, এই বৈঠক নিয়ে প্রকাশ্যে বিবৃতি দিলে তা হিতে বিপরীত হতে পারে।

এদিকে জেরুজালেমে আগ্রাসনের দায়ে দখলদার ইসরাইলকে কিছু না বললেও হামাসের হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

তিনি বলেন, এই হামলা দ্রুত বন্ধ করতে হবে। এ ছাড়া দুই পক্ষের মধ্যে উত্তেজনা হ্রাস করে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাস সীমা অতিক্রম করেছে, তাই ইসরাইল তার শক্তি দিয়ে জবাব দেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরাইল-ফিলিস্তিন নিয়ে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক

আপডেট সময় ০৩:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১