ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পারস্য উপসাগরে মার্কিন জাহাজ ঘেরাও করায় ইরানি নৌবহরে ৩০ দফা গুলি

আকাশ জাতীয় ডেস্ক:

পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজ ঘেরাও করায় ইরানি নৌবহরের দিকে ৩০ দফা গুলি ছোড়া হয়েছে। একমাসেরও কম সময়ে দ্বিতীয়বার মুখোমুখি হল এই দুই দেশ।

হরমুজ প্রণালীর মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন দেশে তেল রফতানি করা হয়। এ সমুদ্রপথটি ব্যবহার করে মধ্যপ্রাচ্য থেকে তেল যায় এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকাসহ অন্যান্য দেশে। হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের সঙ্গে এ দেশগুলো এবং এর বাইরে তেল সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি গতকাল সোমবার বলেন, ‘ইরানের রিভল্যুশনারি গার্ডের ১৩টি সশস্ত্র স্পিডবোড ছিল বহরে। মার্কিন দুটি জাহাজ, ফায়ারবোডের ৪৬০ ফুট দূরত্বে চলে এসেছিল সেগুলো। জাহাজগুলো মূলত মিসাইলবাহী সাবমেরিন ইউএসএস জর্জিয়ার পাহারায় নিয়োজিত ছিল। এসময় সংকেত পাঠিয়ে তাদের কয়েকবার সতর্ক করা হলেও সেগুলো নিরাপদ সীমানা অতিক্রম করে। তখন তাদের হুশিয়ার করতে গুলি ছোড়া হয়।’
অন্যদিকে, এ বিষয়ে ইরান থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে বিবিসি জানিয়েছে। তবে ইরানের দাবি মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে। এছাড়াও বিভিন্ন উত্তেজনার সময় প্রণালীটি বন্ধ করে দেওয়ার হুমকি দেয় ইরান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পারস্য উপসাগরে মার্কিন জাহাজ ঘেরাও করায় ইরানি নৌবহরে ৩০ দফা গুলি

আপডেট সময় ০৩:০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১