ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার কদরের রাতে আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লাইলাতুল কদরের রাতে জেরুজালেমের আল-আকসা মসজিদে কয়েক হাজার মুসল্লি যখন নামাজ আদায় করেন, তখন ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বর্বোরোচিত হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এই সংঘর্ষে শিশুসহ ৮০ জন আহত হয়েছেন।

রমজানের ২৮তম দিনে কয়েক’শ ইসরাইলি বাহিনী আল-আকসা মসজিদের ভেতরে হামলা চালায়। এসময় ইসরায়েলি হেলিকপ্টারগুলো আল-আকসা মসজিদের ওপর দিয়ে উড়তে দেখা গেছে বলে জানিয়েছে আল-জাজিরা।

ফিলিস্তিনিদের রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা জানান, চিকিৎসাকর্মীদের সহিংসতার জায়গায় পৌঁছতে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। কমপক্ষে ৫০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এছাড়াও আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি অভিযানে ছয়জন সাংবাদিকও আহত হয়েছেন বলে জানিয়েছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে, মসজিদের ভেতরে টিয়ার গ্যাস দিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এমনকি মসজিদের ভেতরেই ফিলিস্তিনি নারীদের ওপর স্টান গ্রেনেড নিক্ষেপ করেছে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবার কদরের রাতে আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলা

আপডেট সময় ০৪:৫৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১