ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাবুলে স্কুলের কাছে শক্তিশালী বিস্ফোরণ, নিহত ২৫

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমে একটি শিয়া জেলায় বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই তরুণ স্কুল ছাত্র। এই ঘটনায় আহত হয়েছে আরও ৫২ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার বিকেলে এই ঘটনা ঘটেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, শনিবারের দাস্ত-ই-বারচির শিয়া সংখ্যাগরিষ্ঠ পাড়ার সৈয়দ আল-শাহদা বিদ্যালয়ের কাছে বিস্ফোরণ ঘটে। হামলার কারণ কিংবা এর লক্ষ্যবস্তু সম্পর্কে অবশ্য স্পষ্ট করে কিছু বলতে পারেননি তিনি।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গোলাম দস্তগীর নাজারি বলেন, শনিবারের বিস্ফোরণের আহত ৪৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত হয়ে যাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে কতজনের অবস্থা আশঙ্কাজনক তা তিনি জানাননি।

কাবুল থেকে আল জাজিরার রিপোর্টার ফিলিও কন্টাফোরি জানান, আফগানিস্তানের স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে হামলার এই ঘটনা ঘটে। ওই সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস শেষ করে বাড়ি ফিরছিলেন। শত শত স্কুল শিক্ষার্থী স্কুলে উপস্থিত ছিল বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরার রিপোর্টার জানান, পর পর তিনটি বিস্ফোরণ হয়। স্কুল থেকে ফেরা বালিকারা ভয়ে চিৎকার করছিল এবং দৌঁড়াচ্ছিল। অন্যরা আহতদের হাসপাতালে নিতে সাহায্য করছিল।

আল জাজিরার খবরে বলা হয়েছে, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণার পর থেকে সতর্ক অবস্থানে রয়েছে কাবুল। আফগান কর্মকর্তারা বলছেন, এরপর থেকে তালেবান হামলার সংখ্যা বাড়িয়েছে।

তবে শনিবারের এই হামলার দায় তালেবান কিংবা কোনো সশস্ত্র গোষ্ঠী স্বীকার করেনি। তালেবান বেসামরিক নাগরিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে। হামলাটি হয়েছে কাবুল থেকে পশ্চিমে শিয়া অধ্যূষিত একটি এলাকায়। যেখানে ইসলামিক স্টেট (আইএস) প্রায়শই হামলা চালায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কাবুলে স্কুলের কাছে শক্তিশালী বিস্ফোরণ, নিহত ২৫

আপডেট সময় ১০:০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১