ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইরানের সঙ্গে আলোচনার সত্যতা স্বীকার সৌদির, নেপথ্যে আঞ্চলিক উত্তেজনা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি প্রণয়ন বিষয়ক কর্মকর্তা রিদ কারিমলি বলেছেন, আঞ্চলিক উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে আলোচনা হয়েছে। জানা গেছে, এর মধ্যে দিয়ে এই প্রথম সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তেহরান-রিয়াদ আলোচনার কথা স্বীকার করা হলো।

সৌদি বলছে, তেহরান ও রিয়াদের মধ্যে আলোচনার যেসব খবর বেরিয়েছে তা সত্য। তবে দুই পক্ষের আলোচনার ফলাফল এখনও স্পষ্ট নয়। রিদ কারিমলি বলেন, আলোচনার সম্ভাব্য ফলাফল নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

কিছু দিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে, ইরাকে সৌদি আরব ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে। ইরানও এ সংক্রান্ত খবর প্রত্যাখ্যান করেনি বরং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে সম্প্রতি বলেছেন, তেহরান সব সময় রিয়াদের সঙ্গে আলোচনাকে স্বাগত জানায় এবং এটাকে দুই দেশের জন্যই কল্যাণকর বলে মনে করে।

এর আগে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান বলেছেন, ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা সম্ভব হবে বলে তিনি মনে করেন। ইরান ও সৌদি আরবের মধ্যে পাঁচ বছর ধরে কূটনৈতিক সম্পন্ন ছিন্ন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের সঙ্গে আলোচনার সত্যতা স্বীকার সৌদির, নেপথ্যে আঞ্চলিক উত্তেজনা

আপডেট সময় ০৮:১৭:১২ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১