ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা ঠেকাতে গোমূত্র পান করার পরামর্শ বিজেপি নেতার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বজুড়ে মহামারি করোনা সংক্রমণের শুরু থেকেই ভারতের বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক নেতারা উদ্ভট সব ‘প্রতিষেধক’-এর কথা বলে আসছেন, যার অধিকাংশই গোমূত্র ও গোবর সংক্রান্ত।

এবার এ তালিকায় যুক্ত হলো আরও একটি নাম। উত্তরপ্রদেশের এই বিজেপি নেতা শুধু পরামর্শ দিয়েই ক্ষান্ত হননি, কখন-কীভাবে পান করতে হবে সে উপায়ও বলে দিয়েছেন তিনি।

উত্তরপ্রদেশের বালিয়া জেলার বইরিয়ার বিজেপি নেতা সুরেন্দ্র সিং। শুক্রবার তার একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে ওই নেতাকে গোমূত্র পান করতে দেখা গেছে। বাতলে দিয়েছেন, সুস্থ থাকতে কীভাবে গোমূত্র পান করতে হবে।
ভারতীয় সংবাদ মাধ্যমসংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, ওই নেতার দাবি, করোনা ঠেকানোর অব্যর্থ ওষুধ গোমূত্র। শুধু করোনাই ঠেকাবে না, শরীরকেও চাঙ্গা রাখবে ওই টোটকা।

সুরেন্দ্রের কথায়, গোমূত্র কোভিড-১৯ সংক্রমণ রুখতে সক্ষম। দিনে ১৮ ঘণ্টা কাজ করার পরও তিনি নাকি ওই গোমূত্র পান করেই সুস্থ রয়েছেন বলে দাবি তার।

ভিডিওতে সুরেন্দ্রকে বলতে শোনা গেছে, সকাল বেলা ঘুম থেকে উঠে খালি পেটে গোমূত্র সেবন করতে হবে। দু-তিন চামচ গোমূত্র এক গ্লাস পানিতে মেশাতে হবে। তারপর এক ঢোকে সেই পানি উদরস্থ করতে হবে। তবে এই টোটকা সেবন করার ক্ষেত্রে একটি বিশেষ নিয়মের কথা বলেছেন ওই নেতা।

সুরেন্দ্রর কথায়, বিজ্ঞানে বিশ্বাস করুন আর না করুন, গোমূত্র করোনা রুখতে সক্ষম। তবে গোমূত্র পানের আধঘণ্টার মধ্যে অন্য কোনকিছু খাওয়া বা পান করা যাবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

করোনা ঠেকাতে গোমূত্র পান করার পরামর্শ বিজেপি নেতার

আপডেট সময় ০৫:০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১