ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আল-আকসায় ইসরায়েলি হামলা, ১৬৩ ফিলিস্তিনি আহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জেরুজালেমের আল আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। এরপরই মুসল্লিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬৩ জন ফিলিস্তিনি আর ছয় জন ইসরায়েলি পুলিশ কর্মকর্তা আহত হয়েছে বলে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট ইমারজেন্সি সার্ভিস এবং ইসরায়েলি পুলিশ জানিয়েছে।

ফিলিস্তিনিদের ছোঁড়া পাথর আর বোতলের জবাবে ইসরায়েলি পুলিশ রাবার বুলেট এবং স্টান গ্রেনেড ছুঁড়েছে। রমজানের বিদায়ী জুমার নামাজ আদায়ের জন্য এর আগে সেখানে হাজার হাজার মুসলমান সমবেত হয়। রেড ক্রিসেন্ট জানিয়েছে, আহতদের চিকিৎসার জন্য তারা সেখানে একটি অস্থায়ী ফিল্ড হাসপাতাল চালু করেছে। খবর বিবিসির

ওই এলাকায় বেশ কিছুদিন ধরেই উত্তেজনা চলছে, কারণ ইসরায়েলি বসতি স্থাপনের জন্য পূর্ব জেরুজালেমের বাড়িঘর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করায় প্রতিদিনই কলহ তৈরি হচ্ছে।

আল-আকসা মসজিদ মুসলিমদের কাছে তৃতীয় পবিত্র স্থান। ইহুদিদের কাছেও একটি পবিত্র স্থান, যাকে তারা টেম্পল মাউন্ট হিসাবে জানেন। এই স্থানটিতে এর আগেও একাধিকবার সহিংসতা হয়েছে।

ইসরায়েলি পুলিশ দাবি করেছে, সন্ধ্যার নামাজের পর ‘হাজার হাজার ধর্মাবলম্বী দাঙ্গা শুরু করলে’ তারা ‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার জন্য’ শক্তি প্রয়োগ করতে বাধ্য হয়েছে।

আল-আকসার একজন কর্মকর্তা মসজিদের লাউডস্পিকারে সবাইকে শান্ত থাকার আহবান জানান। রয়টার্স জানিয়েছে, লাউডস্পিকারে তিনি বলছিলেন, ‘পুলিশ বাহিনী অবিলম্বে মুসল্লীদের উদ্দেশ্যে স্টান গ্রেনেড নিক্ষেপ বন্ধ করুন। তরুণরা শান্ত হোন।’

রেড ক্রিসেন্ট জানিয়েছে, রাবার লাগানো ধাতব বুলেটে আহত হওয়ার পর সেখান থেকে অন্তত ৮৮ জন ফিলিস্তিনিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েলি পুলিশ দাবি করেছে, তাদের অন্তত ছয় জন কর্মকর্তা আহত হয়েছেন, যাদের চিকিৎসা দেয়া হয়েছে।

শুক্রবারের সহিংসতার পর সবাইকে উত্তেজনা প্রশমন করার আহবান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। সেই সঙ্গে জেরুজালেমের শাইখ জারাহ এলাকা থেকে উচ্ছেদের হুমকিতে ক্ষোভও বাড়ছে।

জাতিসংঘের একজন মুখপাত্র ইসরায়েলের প্রতি আহবান জানিয়েছেন যেন যেকোনো ধরনের উচ্ছেদের কর্মকাণ্ড বন্ধ করা হয়। বিক্ষোভকারীদের প্রতি যেন সর্বোচ্চ সহনশীলতা দেখানো হয় বলে আহ্বান জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র জানিয়েছেন, উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগে রয়েছে ওয়াশিংটন। এনিয়ে দীর্ঘদিন ধরে চলা মামলার বিষয়ে সোমবার একটি শুনানি করতে যাচ্ছে ইসরায়েলের সুপ্রিম কোর্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আল-আকসায় ইসরায়েলি হামলা, ১৬৩ ফিলিস্তিনি আহত

আপডেট সময় ০১:৩৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১