ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে শিক্ষার্থীবান্ধব ৫টি উদ্যোগ নিয়েছে সরকার : মাহদী আমিন বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

আজও শিক্ষার অধিকার বাস্তবায়ন হয়নি: ন্যাপ

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, দুঃখজনক হলেও সত্য আজও শিক্ষার অধিকার বাস্তবায়ন হয়নি। এছাড়া ধনবৈষম্য শিক্ষাক্ষেত্রে বৈষম্যকে বাড়িয়ে দিচ্ছে।রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে ‘ঐতিহাসিক শিক্ষা দিবস’ স্মরণে বাংলাদেশ জাতীয় ছাত্রকেন্দ্র আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, কালের পরিক্রমায় শিক্ষা এখন বাণিজ্যে পরিণত হয়েছে। আজও আমরা সত্যিকারের গঠনমূলক শিক্ষানীতি প্রণয়ন করতে পারিনি। এখনও বাংলা মায়ের সব শিশুসন্তানকে শিক্ষার আওতায় আনা সম্ভব হয় নি। ধনবৈষম্য ক্রমে শিক্ষাক্ষেত্রে বৈষম্যকে বাড়িয়ে দিচ্ছে। নিরক্ষর নারী-পুরুষ যেমন রয়েছে তেমনি অজ্ঞতা-কুসংস্কার-অন্ধত্ব সর্বব্যাপী দাপটে বিরাজমান। সমাজে নৈতিকতার অবক্ষরের ধারা রোধ এখনও সম্ভব হয় নি।

তিনি আরো বলেন, শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠান গুণগত মান বিচারে এখনও বিশ্বমানে পৌঁছতে পারে নি। তাই গুণে-মানে উন্নত এবং মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার মতো শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে হবে। মহান শিক্ষা দিবসের মাস সেপ্টেম্বরে আমাদের শপথ শহিদের স্বপ্নসাধ আমরা বৃথা যেতে দেব না।

জাতীয় ছাত্র কেন্দ্রের সমন্বয়কারী সোলায়মান সোহেলের সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, ঢাকা মহানগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, ছাত্র কেন্দ্রের যুগ্ম সমন্বয়কারী আলী নূর নাদিম, স্বরজিৎ কুমার দেব, গোলাম মোস্তাকিন ভুইয়া, নির্বাহী সদস্য আবুল হোসেন, সীমা আক্তার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

আজও শিক্ষার অধিকার বাস্তবায়ন হয়নি: ন্যাপ

আপডেট সময় ০১:১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭