ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইরাকের ২ তেলকূপে শক্তিশালী বোমা হামলা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরাকের দুটি তেলকূপে বুধবার বোমা হামলা করেছে জঙ্গিরা। রয়টার্সের খবরে জানা যায়, তেলকূপ দুটি ইরাকের উত্তরাঞ্চলীয় শহর কিরকুকের কাছে অবস্থিত।

প্রথমে তারা পাশের একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। পুলিশ এই আক্রমণ সামলাতে ব্যস্ত হয়ে পড়লে সেই সুযোগে তেলকূপ দুটিতে হামলা চালায় জঙ্গিরা। এতে একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন।

ইরাকের তেল সংক্রান্ত মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ওই দুটি কূপ থেকে তেল উত্তোলন বন্ধ রয়েছে। তবে বোমা হামলার কারণে বাই হাসান তেলকুপে কোনও প্রভাব পড়েনি বলেও জানিয়েছে তারা।

এদিকে, তেলকুপে হামলার কারণে যে অগ্নিকাণ্ড ঘটেছে, বড় কোনও ক্ষয়ক্ষতি হবার আগেই সেটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরাকের ২ তেলকূপে শক্তিশালী বোমা হামলা

আপডেট সময় ০৬:০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১