ঢাকা ০৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ের পিঁড়িতে বসছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন। গ্রীষ্মের সময় স্বপ্নের রাজপুত্রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তিনি।

জেসিন্ডা বলেছেন, ‘অবশেষে একটি তারিখ পাওয়া গেছে। আমি বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। তবে এখনও পর্যন্ত কাউকে নিমন্ত্রণ করিনি। তবে মনে হচ্ছে খুব শিগগিরই আমাকে নিমন্ত্রণ করতে হবে।’

৪০ বছরের জেসিন্ডা ২০১৯ সালে ৪৪ বছর বয়সী প্রেমিক গেফ্রডের সঙ্গে বাগদান পর্ব সারেন এবং তাদের ২ বছরের একটি মেয়ে রয়েছে। ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে বিয়ের পর্ব সারবেন তারা। তবে আড়ম্বরহীনভাবেই এই বিশেষ অনুষ্ঠান পালন করতে চান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।
তিনি জানান, মনে হচ্ছে আমার বয়স হয়ে গেছে। এই বয়সে বিয়ের জন্য পার্টি করাটা আমার ঠিক মনে হচ্ছে না।

অন্যদিকে প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে, এই প্রসঙ্গে অতিরিক্ত কিছু বলার নেই। যা বলার প্রধানমন্ত্রী নিজেই বলেছেন।

প্রসঙ্গত, ২০১৭ সালে নিউজিল্যান্ডের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন জেসিন্ডা। ইতিমধ্যেই বিশ্ব দরবারে নিজের পরিকল্পনা,কাজের মাধ্যমে একটি জায়গা তৈরি করে নিয়েছেন এই রাষ্ট্র প্রধান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিয়ের পিঁড়িতে বসছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:৪১:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১