ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভারতে অক্সিজেন ও চিকিৎসা সরঞ্জাম পাঠাল কুয়েত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ভারতের জন্য জরুরি সেবা দিতে কুয়েত সরকার কার্গো বিমানে অক্সিজেন ও চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে। সোমবার দেশটির স্থানীয় গণমাধ্যম আরব টাইম প্রকাশিত এক সংবাদে বিষয়টি নিশ্চিত করে।

সম্প্রতি ভারতে করোনাভাইরাসে নতুন স্ট্রেইন মহামারি রূপ নেয়। এতে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন প্রায় লাখের মতো মানুষ আর আক্রান্ত হয়ে অক্সিজেন ও হাসপাতালে চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন কয়েক হাজার মানুষ।

কুয়েত রেড ক্রিসেন্ট সোসাইটি (কেআরসিএস) সূত্রে জানা যায়, ৩ মে (সোমবার) ত্রাণ সরবরাহের অক্সিজেন ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে ভারতের হাসপাতালে চিকিৎসা সরবরাহ করার উদ্দেশ্যে যাত্রা করে কার্গো বিমানটি। ৪০ টনের কার্গোতে চিকিৎসা সামগ্রী, ওষুধ এবং অক্সিজেন সিলিন্ডার রয়েছে।

কুনার কাছে এক বিবৃতিতে কেআরসিএসের মহাপরিচালক আবদুল্লা রহমান আল-আউন বলেছিলেন যে, মানবিক মিশন ভারতীয় হাসপাতালগুলোকে সহায়তা দেওয়ার জন্য সমাজিক কার্যক্রমের অংশ হিসেবে কুয়েতের বন্ধুত্বপূর্ণ দেশগুলোর পাশে দাঁড়িয়েছিল।

তিনি আরও যোগ করে বলেন, ভারতের কুয়েত দূতাবাস এবং ইন্ডিয়ান রেড ক্রিসেন্টের সঙ্গে সমন্বয় করে হাসপাতালগুলোতে তাৎক্ষণিকভাবে মেডিকেল সরঞ্জাম সরবরাহ করা হবে।

কুয়েতের আমীর শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহের নির্দেশিকাগুলোর সঙ্গে মিল রেখে বন্ধুত্বপূর্ণ ভারতীয় জনগণকে এ সমস্যা হতে সহায়তা দেওয়ার মানবিক প্রচেষ্টায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

তিনি জরুরিভিত্তিতে প্রায় ১.৩ বিলিয়ন মানুষের ক্ষতিগ্রস্ত বৃহৎ দেশকে সহায়তা করার দৃঢপ্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে অক্সিজেন ও চিকিৎসা সরঞ্জাম পাঠাল কুয়েত

আপডেট সময় ০৮:৫৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১