ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনের সঙ্গে মতপার্থক্য নিরসন কঠিন হয়ে যাচ্ছে: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন বলেন, নিউজিল্যান্ডের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হচ্ছে চীন। তবে দিন দিন চীনের সঙ্গে মতপার্থক্য নিরসন কঠিন হয়ে যাচ্ছে। তাই চীনকে দায়িত্ব নিয়ে আচরণ করার আহ্বানও জানিয়েছেন তিনি।

সোমবার চায়না বিজনেস সামিটে রাখা ভাষণে এসব কথা বলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।

জাসিন্ডা বলেন, চীনের কিছু বিষয় রয়েছে যেসবের সাথে নিউজিল্যান্ড একমত নয় এবং কোনো এসবের পক্ষেও থাকবে না। উইঘুরদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আমরা প্রকাশ্যেই গভীর উদ্বেগের কথা বলেছি ও বলে যাবো।

ভাষণে নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রী হংকংবাসীর অধিকার, স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের বিষয়ে নেতিবাচক ঘটনাক্রম নিয়েও উদ্বেগের কথা জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও করোনাভাইরাস মহামারি মোকাবিলার মতো ক্ষেত্রগুলোতে চীন ও নিউজিল্যান্ডের এখনো একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।

চীনের পর নিউজিল্যান্ডের শীর্ষ বাণিজ্যিক অংশীদারের অন্য দেশগুলো হল অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপান। গত ৬ মাসে এই ৪ দেশ নিউজিল্যান্ডে যতটা রপ্তানি করেছে সে পরিমাণ রপ্তানি একাই করেছে চীন। কিন্তু সম্প্রতি চীনের উইঘুর মুসলিমদের প্রতি আচরণ নিয়ে নিউজিল্যান্ডের ভেতরে-বাইরে বেশ চাপের মুখে রয়েছে জাসিন্ডার সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চীনের সঙ্গে মতপার্থক্য নিরসন কঠিন হয়ে যাচ্ছে: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:৩০:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১