ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমারে সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি বিদ্রোহীদের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মিয়ানমারের সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে দেশটির একটি বিদ্রোহী সংগঠন। কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি বা কেআইএ আজ সোমবার বলেছে, বিমান হামলার জবাবে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে।

কাচিন গোষ্ঠীর তথ্য বিভাগের প্রধান নও বু বলেছেন, কাচিন প্রদেশের মোয়েমাউক শহরের নিকটবর্তী একটি গ্রামে স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটের দিকে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়।

তিনি টেলিফোনে বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, সামরিক কাউন্সিল সকাল ৮টা বা ৯টা থেকে ওই এলাকায় বিমান হামলা শুরু করেছিল। তারা জঙ্গি বিমান ব্যবহার করার পাশাপাশি একটি হেলিকপ্টার থেকে গুলি করছিল, তাই আমরা তাদের দিকে পাল্টা গুলি ছুড়েছিলাম।
তবে তারা কী ধরনের অস্ত্র ব্যবহার করে হেলিকপ্টারটি ভূপাতিত করেছন তা জানাতে রাজি হননি বিদ্রোহীদের তথ্য কর্মকর্তা।

নিউজ পোর্টাল মিজ্জিমা ডেইলি এবং কাচিনওয়েভস ভূমি থেকে ধোঁয়ার কুণ্ডুলি ওঠার কয়েকটি ছবি দিয়ে হেলিকপ্টার ভূপাতিত করার খবর দিয়েছে। এ বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মিয়ানমারে সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি বিদ্রোহীদের

আপডেট সময় ০৯:০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১