ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইরানকে যুদ্ধের হুমকি ইসরায়েলের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরায়েলের গোয়েন্দা মন্ত্রী এলি কোহেন হুমকি দিয়ে বলেছেন, আমেরিকা যদি ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় ফিরে আসে তাহলে তেল আবিব কূটনতিক প্রক্রিয়ার ধার ধারবে না বরং মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যে পড়বে।

তিনি বলেন, তাদের যুদ্ধবিমান ইরানে পৌঁছাতে পারে। যে কেউ স্বল্প মেয়াদি লাভের কথা চিন্তা করবে তাদের দীর্ঘ মেয়াদের কথাও মনে রাখতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যখন পরমাণু সমঝোতায় ফেরার বিষয়ে প্রতিশ্রুতি দিচ্ছে এবং এজন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আলোচনা চলছে তখন ইসরায়েলের মন্ত্রী এই হুমকি দিলেন।
এলি কোহেন বলেন, “ইসরায়েল কখনো ইরানকে পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেবে না। কোথাও ইরানকে ছড় দেয়া হবে না। আমাদের যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের সব জায়গায় পৌঁছাতে এবং অবশ্যই তা ইরানেও পৌঁছাতে পারে।”

এর আগেও ইসরায়েল হুমকি দিয়েছে, আমেরিকা যদি পরমাণু সমঝোতায় ফিরে আসে তাহলে তেল আবিব ইরানে হামলা চালাবে। তবে পর্যবেক্ষরা বিশ্বাস করেন, এ ধরনের হুমকির বেশির ভাগই ফাঁকা বুলি ছাড়া কিছু না এবং মার্কিন সমর্থন ছাড়া ইসরায়েল কখনো ইরানে হামলা চালাতে সাহস করবে না, তাদের এই ধরনের শক্তিও নেই।

ইরান সব সময় বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি নিতান্তই শান্তিপূর্ণ।-পার্সটুডে

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানকে যুদ্ধের হুমকি ইসরায়েলের

আপডেট সময় ০৫:১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১