ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমিল্লায় মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার বরুড়ায় মমিনা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে ইমাম হোসেন সাবু। নিহত মমিনা বরুড়া পৌরসভার শালুকিয়া এলাকায় সিরাজুল ইসলামের স্ত্রী। তবে প্রাথমিকভাবে ছেলেটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইমাম হোসেন সাবুকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাবু দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। বৃহস্পতিবার ইফতারের আগে মা মমিনা খাতুন পিয়াজ কাটার জন্য তাকে দা দিতে বলেন। এসময় সাবু দা এনে মায়ের উপর অতর্কিত হামলা চালায়। হাতে থাকা দা দিয়ে মা মমিনার ঘাড়ে ও শরীরের পেছনের অংশে কোপাতে থাকে। এসময় মমিনার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে সাবুকে আটক করে।

পরে গুরুতর আহত অবস্থায় মমিনাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন তারা। সেখানে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি। রাতেই অভিযুক্ত সাবুকে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুমিল্লায় মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

আপডেট সময় ০৭:৩৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১