ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আমেরিকা উড়তে প্রস্তুত : বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা বিতর্কিত আচরণে হুমকির মুখে পড়েছিল যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি। তার শাসনামলের শেষ দিকে দেশটির সংসদ ভবনে হামলার ঘটনাও ঘটেছিল। এছাড়া করোনাভাইরাস মহামারী মোকাবেলায় সরকারের ব্যর্থতা, জলবায়ু চুক্তি থেকে সরে আসায় যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি বিশ্বব্যাপী ক্ষতিগ্রস্ত হয়েছিল। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে দেশটির গণতান্ত্রিক ব্যবস্থার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছিলেন ট্রাম্প। তবে সেসব ভুলে এখন শুধুই সামনে এগিয়ে যেতে চান জো বাইডেন। যুক্তরাষ্ট্রের এ ডেমোক্রেটিক প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত, সাফল্যের যাত্রাপথে উড্ডয়নে প্রস্তুত।

বাইডেন আরও বলেন, আমরা আবারও কাজ শুরু করেছি। স্বপ্ন দেখতে শুরু করেছি। আবিষ্কার করছি। বিশ্বকে আবারও নেতৃত্ব দিতে শুরু করেছি।

বাইডেন বলেন, আমি জাতির কাছে বলতে পারি আমেরিকা আবারও এগিয়ে যেতে শুরু করেছে। ধ্বংস থেকে সম্ভাবনার পথে, সঙ্কট থেকে সুযোগ সৃষ্টির পথে। অনগ্রসরতা থেকে শক্তির পথে।

হোয়াইট হাউজে এরইমধ্যে ১০০ দিন পার করে ফেলেছেন বাইডেন। তিনি যখন কংগ্রেসে বক্তৃতা দিচ্ছিলেন তখন তার পিছনে ছিলেন দুই ক্ষমতাধর ব্যক্তি এবং দুই জনই নারী। একজন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও স্পিকার ন্যান্সি পেলোসি। এমন ঐতিহাসিক পরিবর্তনের মুহূর্তকে ইঙ্গিত করে বলেন, ”ম্যাডাম ভাইস প্রেসিডেন্ট। কোনো প্রেসিডেন্টই এই শব্দগুলো বলেনি এই আসন থেকে। এখন তাতে পরিবর্তন এসেছে।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আমেরিকা উড়তে প্রস্তুত : বাইডেন

আপডেট সময় ০৫:৩২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১