ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বরিশালে সেলুন ব্যবসার আড়ালে মাদক বিক্রি

আকাশ জাতীয় ডেস্ক:

বরিশালে ছাত্রলীগ পরিচয়ে সেলুন ব্যবসার আড়ালে মাদক কারবার চালানো একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বেলতলার আউটলুক সেলুনে রোববার রাতে অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রেদোয়ান হোসেন তানভীর, মোহাম্মদ নোমান ও জয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ‘আউটলুক সেলুন’ এর আড়ালে ইয়াবা ব্যবসা পরিচালনা করছে স্থানীয় একটি চক্র। এই চক্রের নেতৃত্বে রয়েছেন বরিশাল ওজোপাডিকোর কর্মচারী শামিম মাহামুদের দুই ছেলে মেহেদী হাসান ও রেদোয়ান হোসেন তানভীর।

মেহেদী হাসান নিজেকে ছাত্রলীগ পরিচয় দিয়ে সহযোগীদের মাধ্যমে ইয়াবা বিক্রি করে আসছিল। রোববার রাতে ওই সেলুনে অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করা হয়। এ সময় মূলহোতা মেহেদীকে গ্রেফতার করতে পারেনি গোয়েন্দা পুলিশ। এসআই খায়রুল আলম বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বরিশালে সেলুন ব্যবসার আড়ালে মাদক বিক্রি

আপডেট সময় ০৯:২৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১