ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাসায় ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট নারী প্রকৌশলী

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরে অফিস থেকে বাসায় ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী গাজীপুর সিটি কর্পোরেশনের প্রকৌশলী এক নারী নিহত হয়েছেন।

এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন। শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন থানাধীন ভোগড়া চৌধুরীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মার্জিয়া আক্তার জান্নাত ওরফে আনিকা তাবাসসুম (২৪)। তিনি গাজীপুর মহানগরের সদর থানাধীন পশ্চিম জয়দেবপুর এলাকার হাজী মাসুদ আলমের মেয়ে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) ৬নং জোনের (বাসন) উপসহকারী প্রকৌশলী।

জিএমপির বাসন থানার এসআই আল আমিন জানান, শনিবার সন্ধ্যার পর (রাত সোয়া ৭টার দিকে) চান্দনা চৌরাস্তা এলাকার অফিস থেকে বন্ধুর সঙ্গে মোটর সাইকেলে বাসায় ফিরছিলেন আনিকা। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন থানাধীন ভোগড়া চৌধুরীবাড়ি এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি ট্রাক ওই মোটরসাইকেলটি ধাক্কা দেয়।

এ সময় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন আনিকা। এ ঘটনায় নিহতের সঙ্গী মোটরসাইকেল চালক আব্দুল্লাহ আল ইমরান আহত হন। আহত ইমরান গাজীপুর মহানগরের দক্ষিণ সালনা এলাকার মৃত গোলাম সারোয়ারের ছেলে।

স্থানীয়রা আহতকে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাসায় ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট নারী প্রকৌশলী

আপডেট সময় ১১:৫০:১২ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১