ঢাকা ১০:১১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ছেঁড়া জিন্স বিতর্ক: এবার মোদিকে কটাক্ষ প্রিয়াংকার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াতের ছেঁড়া জিন্স নিয়ে মন্তব্য ঘিরে বিতর্ক ক্রমে বেড়েই যাচ্ছে। স্বামীর পক্ষে রাওয়াতের স্ত্রী সাফাই গাইলেও বিতর্কের আঁচ এতটুকু কমেনি।

সেই জের ধরে এবার ক্ষমতাসীন দল বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) হুল ফুটালেন দিলেন প্রিয়াংকা গান্ধী।-খবর হিন্দুস্থান টাইমসের

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নীতিন গড়কড়িদের দুটো করে পুরনো ছবি পোস্ট করে কটাক্ষ করে তিনি বলেন, হে ভগবান! তাদের হাঁটু দেখা যাচ্ছে তো!

ছবিতে মোদি, গড়কড়িদের সাদা জামা এবং খাঁকি হাফপ্যান্ট পরে থাকতে দেখা গেছে। যা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পুরনো উর্দি। একটি ছবিতে সংঘ প্রধান মোহন ভাগবতকেও দেখা যায়।

সম্প্রতি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তীর্থ সিং রাওয়াত। মঙ্গলবার দেরাদুনে শিশু অধিকার রক্ষা কমিশনের একটি কর্মশালায় গিয়ে তিনি বলেন, ছেঁড়া জিন্স পরে কীভাবে নারীরা বাড়িতে সন্তানদের জন্য সঠিক পরিবেশ তৈরি করতে পারছে না।

তিনি জানান, ছেঁড়া ডেনিম পরছেন, হাঁটু দেখা যাচ্ছে, এই মূল্যবোধই দেওয়া হচ্ছে এখন। কোথা থেকে শেখানো হচ্ছে এসব?

‘স্কুল বা শিক্ষকদের কী কোনও ভুল রয়েছে? আমরা ছেলেকে ছেঁড়া জিন্স পরিয়ে কোথায় নিয়ে চলেছি? মেয়েরাও ছেঁড়া জিনস পরছে।’

প্রশ্ন রেখে তীর্থ সিং বলেন, এটা কি ভালো? সবাই পশ্চিমা দেশগুলোর সঙ্গে পাল্লা দিতে দৌড়াচ্ছেন। যেখানে পশ্চিমা দেশগুলো আমাদের যোগাসনকে অনুসরণ করছেন, সেখানে কেন ভারতীয়রা ছেঁড়া জিনস পরছেন?

তার এই মন্তব্যের পরেই সামাজিকমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র, অভিনেত্রী জয়া বচ্চনরাও তাতে যোগ দেন।

যদিও স্বামীর পক্ষ নিয়ে তীর্থের স্ত্রী রশমি ত্যাগী বলেন, তিনি বলছিলেন আমরা অন্ধের মতো কীভাবে পশ্চিমা সংস্কৃতির পিছনে দৌড়াচ্ছি। হাজার-হাজার বছর ধরে আমাদের নিজের যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা অনুসরণ করছি না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছেঁড়া জিন্স বিতর্ক: এবার মোদিকে কটাক্ষ প্রিয়াংকার

আপডেট সময় ০৪:৫৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১