ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জি-ফাইভে প্রথম বাংলাদেশি ওয়েব সিরিজ ‘কনট্রাক্ট’

আকাশ বিনোদন ডেস্ক :

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভ গ্লোবাল আজ বৃহস্পতিবার বিশ্বব্যাপী দর্শকদের জন্য মুক্তি দিয়েছে দীর্ঘ প্রতিক্ষীত বাংলাদেশে নির্মিত ওয়েব সিরিজ ‘কনট্রাক্ট’।

চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, জাকিয়া বারী মম, রাফিয়াত রশিদ মিথিলা, শ্যামল মাওলা, তারিক আনাম খান এর মত এক ঝাঁক অভিনেতা-অভিনেত্রী অভিনয় করেছেন ওয়েব সিরিজে। বিশ্বব্যাপী বিত্তবান আর ক্ষমতাশীলরা কীভাবে সমাজের দুর্বল শ্রেণী ব্যবহার করে এবং পেশাদার খুনি তৈরি করে তা তুলে ধরা হয়েছে ওয়েব সিরিজে।

সিরিজটি পরিচালনা করেছেন তানিম নূর এবং কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। সহকারী পরিচালক হিসেবে ছিলেন পার্থ সরকার। ছয় পর্বের প্রতিটি পর্ব ৩০ মিনিট করে। এ্যাকশন থ্রিলার ওয়েব সিরিজটি নির্মাণ করা হয়েছে বাংলাদেশের খ্যাতিমান লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের ৩৫২ পৃষ্ঠার বিখ্যাত উপন্যাস ‘কনট্রাক্ট’ অবলম্বনে।
মাইনকার চিপায় এবং ডব্লিউটিফ্রাই এর ব্যাপক সফলতার পর জি-ফাইভ গ্লোবাল এর তৃতীয় এবং সবচেয়ে বড় বাংলাদেশে নির্মিত ওয়েব সিরিজ হলো ‘কনট্রাক্ট’।

উল্লেখ্য, বাংলাদেশে জি-ফাইভ প্ল্যাটফর্মে সিরিজটি বিনামূল্যে দেখা যাবে। গুগল প্লে­স্টোর অথবা আইওএস অ্যাপ স্টোর থেকে গ্রাহকরা জি ফাইভ অ্যাপ ডাউনলোড করতে পারবেন। www.ZEE5.com ওয়েবসাইটটির মাধ্যমেও উপভোগ করা যাবে জি ফাইভ। সামস্যাং স্মার্ট টিভি, অ্যাপল টিভি, অ্যান্ড্রয়েড টিভি ও অ্যামাজন ফায়ার টিভিতেও রয়েছে অ্যাপটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জি-ফাইভে প্রথম বাংলাদেশি ওয়েব সিরিজ ‘কনট্রাক্ট’

আপডেট সময় ১১:৩৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১