ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভোটে জিতেই আঘাতের প্রতিশোধ নেব: মিমি চক্রবর্তী

আকাশ বিনোদন ডেস্ক :

নির্বাচনী প্রচারে নেমে তৃণমূল সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী জানালেন, ভোটে জিতেই মুখ্যমন্ত্রীর আঘাতের প্রতিশোধ নেব গত বেশকিছুদিন ধরেই নিজের কেন্দ্রের প্রার্থীদের জন্য প্রচারে নেমেছেন যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷ গত মঙ্গলবার (১৬ মার্চ) বারুইপুর পুর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিভাস সর্দারের সমর্থনে বৃন্দাখালি থেকে একটি রোড শোতে অংশগ্রহণ করেন তিনি ৷

রোড শোতে ওই কেন্দ্রের প্রার্থী বিভাস সর্দার ছাড়াও উপস্থিত ছিলেন বারুইপুর তৃণমুল কংগ্রেসের ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী। এই রোড শোতে অংশগ্রহণ করে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেন, ”যারা কাজ করেছেন, তারা এবারও নির্বাচনে জিতবেন ৷ যারা দল ছেড়েছেন তারা বাংলার জন্য খারাপ সময় নিয়ে আসার চেষ্টা করছেন।”

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যারা কষ্ট দিয়েছেন তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে বলে মন্তব্য করেন মিমি। তবে এই প্রতিশোধের অর্থ যে দাঙ্গা নয়, তাও স্পষ্ট করেন তিনি৷ ‘প্রতিশোধ’ অর্থে আরও বেশী করে মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন মিমি। যাদবপুর লোকসভার সাতটি বিধানসভা আসনেই তৃণমুল প্রার্থীরা জিতবেন বলেও আশা প্রকাশ করেন সাংসদ-অভিনেত্রী ৷

বিজেপিকে কটাক্ষ করে মিমির বক্তব্য, ”মানুষের জন্য কাজ না করে নির্বাচনে জেতা যায় না ৷ যারা তৃণমুল ছেড়েছেন তাদের উদ্দেশ্যে অল দ্যা বেস্ট”। জানা যাচ্ছে, এই কেন্দ্রে সাবেক বিধায়ক নির্মল মণ্ডলকে বয়সজনিত কারণে এবার প্রার্থী করেনি তৃণমূল ৷ নির্মল মণ্ডল এবার প্রার্থী না হওযায় দলের একটা অংশ ক্ষুব্ধ ৷ নির্মল মণ্ডল প্রকাশ্যে কিছু না বললেও এখনও তিনি দলের হয়ে প্রচারে নামেননি। এদিকে, এই কেন্দ্রে এখনও পর্যন্ত বিজেপি প্রার্থী ঘোষনা করেনি৷

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভোটে জিতেই আঘাতের প্রতিশোধ নেব: মিমি চক্রবর্তী

আপডেট সময় ১১:২৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১