ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী কানাডার ওপর ক্ষেপেছেন ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেট নিয়ে ভয়াবহ তথ্য দিলেন সাবেক ডিসি সারোয়ার আলম বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুই দিন পর মরদেহ মিলল পাটখেতে টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

প্রেমের ইঙ্গিত দিলেন কিয়ারা?

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড ইন্ডাস্ট্রিতে প্রেম, বিয়ের গুঞ্জন চলতেই থাকে। অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী কিয়ারা আদভানিকে নিয়েও অনেকদিন থেকে প্রেমের চর্চা চলছে। যদিও নিজেদের ভালো বন্ধু বলেই দাবি করেন তারা। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে সিদ্ধার্থের সঙ্গে প্রেমের ইঙ্গিত দিয়েছেন ‘কবির সিং’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী।

শেষ কবে ডেটে গিয়েছিলেন— সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে কিয়ারা বলেন, ‘শেষ আমি ডেটে গিয়েছিলাম— এই বছরেই। আর এই বছরের মাত্র দুই মাস পার হয়েছে। তাই হিসাবটা আপনারাই করে নিন।’

এদিকে নতুন বছরকে একসঙ্গে স্বাগত জানিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। একসঙ্গে মালদ্বীপ গিয়েছিলেন তারা। তাই দুই দুইয়ে চার মিলিয়ে ভক্তরা বলছেন, সিদ্ধার্থের সঙ্গে প্রেমের ইঙ্গিতটা এবার দিয়েই দিলেন কিয়ারা।

অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সিদ্ধার্থ। তাদের ব্রেকআপের পর জ্যাকলিন ফার্নান্দেজ ও তারা সুতারিয়ার সঙ্গে সিদ্ধার্থের প্রেমের গুঞ্জন শোনা যায়। সাক্ষাৎকারে সঙ্গী কখনো প্রতারণা করলে কি করবেন জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘আমি তাকে ব্লক করে দিবো এবং কখনোই ফিরে যাব না। সেটি কখনো ভুলবোও না। সম্পর্ক সেখানেই শেষ।’

বর্তমানে কিয়ারার ঝুলিতে কয়েকটি সিনেমা রয়েছে। এর মধ্যে রয়েছে ‘ভুল ভুলাইয়া টু’ এবং ‘যুগ যুগ জিও’। অন্যদিকে, ‘থ্যাংক গড’ এবং ‘মিশন মজনু’ সিনেমায় অভিনয় করছেন সিদ্ধার্থ। পাশাপাশি ‘শেরশাহ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন সিদ্ধার্থ-কিয়ারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি

প্রেমের ইঙ্গিত দিলেন কিয়ারা?

আপডেট সময় ১১:২৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১