ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরাকে ধ্বংসাত্মক এজেন্ডা বাস্তবায়ন করছে আমিরাত: ইরাকি এমপি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইরাকের সংসদ সদস্য কাজেম আল-সাইয়াদি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার অনুরোধে সংযুক্ত আরব আমিরাত ইরাকের ভেতরে ধ্বংসাত্মক এজেন্ডা বাস্তবায়ন করছে। ইরাককে অস্থিতিশীল করার জন্য আমিরাত এ ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

বুধবার ইরাকের এ সংসদ সদস্য আরো বলেন, তার দেশের ভেতরে সংযুক্ত আরব আমিরাতের হস্তক্ষেপমূলক তৎপরতা এখন ওপেন-সিক্রেট।

কাজেম আল-সাইয়াদি বলেন, উগ্রসন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ইরাকের বেশ কয়েকটি প্রদেশ দখল করার পর ইসরায়েল ও আমেরিকার অনুরোধে আমিরাত ইরাকে তৎপর হয়ে ওঠে। বিশ্বের বহু দেশে তাদের ঘাতক দল মোতায়েন করা আছে।

সাইয়াদি সুস্পষ্ট করে বলেন, ইরাকের কয়েকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিনে নিয়েছেন আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাহনুন বিন জায়েদ আল-নাহিয়ান এবং তিনি আমিরাতের ধ্বংসাত্মক এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদেরকে সরকারি কর্মকর্তাদের দুর্নীতিতে উৎসাহী করে তোলার দায়িত্ব দিয়েছেন। যাতে ইরাকের দক্ষিণ ও মধ্যাঞ্চল অস্থিতিশীল করে তোলা যায়। আর এ কাজের মূল লক্ষ্য হলো ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবিকে ধ্বংস করা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরাকে ধ্বংসাত্মক এজেন্ডা বাস্তবায়ন করছে আমিরাত: ইরাকি এমপি

আপডেট সময় ০৭:১৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১