ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাপের মুখে সু চি, ঘুসের নতুন অভিযোগ জান্তার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের ক্ষমতাচ্যুত কাউন্সিলর ও নেত্রী অং সান সু চি বিরুদ্ধে নতুন ঘুসের অভিযোগ এনেছে সামরিক জান্তা সরকার। বৃহস্পতিবার সু চির আইনজীবী জানিয়েছেন, এই অভিযোগ ভিত্তিহীন। তবে সু চি রাজনীতিতে ফিরতে পারবেন কিনা সে বিষয়টি এখনো নিশ্চত নয়। খবর-সিএনএর।

বুধবার রাতে মিয়ানমারের সেনাশাসিত টিভিতে এক ব্যবসায়ী দাবি করেছেন কয়েক বছরে সু চিকে সাড়ে ৫ লাখ মার্কিন ডলার ঘুস হিসেবে দিয়েছিলেন।

গত পহেলা ফেব্রুয়ারি সু চির সরকারকে ক্ষমতাচ্যুত ও তাকে গৃহবন্দি করে সামরিক বাহিনী। এরপর সু চির বিরুদ্ধে আমদানি-রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে মামলা হয়। এ ঘটনার পর ছয় লাখ ডলার ঘুষ ও স্বর্ণ গ্রহণের অভিযোগে আরেকটি মামলা হয়।

মং ওয়াইক নামের ওই ব্যবসায়ী দাবি করেছেন, তার ব্যবসা সুন্দরভাবে চালানোর জন্য তিনি সরকারের সিনিয়র মন্ত্রীদের ওই ঘুস দিয়েছিলেন।

২০১৮ সাল থেকে তিনি চার ধাপে এই ঘুস দিয়েছেন। তবে কোনো প্রমাণ দিতে পারেননি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, সু চির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হবে। এ জন্য দুর্নীতি দমন আইনে তার বিরুদ্ধে মামলা হবে।

স্ট্রেইট টাইমস জানিয়েছে, সু চির বিরুদ্ধে দুর্নীতি বিরোধী আইনে অভিযোগ আনা হয়েছে। এটি প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১৫ বছরের জেল হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চাপের মুখে সু চি, ঘুসের নতুন অভিযোগ জান্তার

আপডেট সময় ০৭:১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১