ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুতিনকে মূল্য দিতে হবে: বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রভাবিত করতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রচারণা চালিয়েছিল রাশিয়া। এ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘এর মূল্য দিতে যাচ্ছে’।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, মঙ্গলবার ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) এর দপ্তর থেকে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের আগে বাইডেনের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও অসমর্থিত তথ্য দিয়ে মস্কো মার্কিন সংবাদ সংস্থা, কর্মকর্তা এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন-সহ বিশিষ্ট মার্কিন ব্যক্তিদের প্রভাবিত করার চেষ্টা করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, পুতিন ‘এ ব্যাপারে অবগত ছিলেন এবং সম্ভবত তার নির্দেশেই’ ট্রাম্পের পক্ষে এবং বাইডেনের বিপক্ষে এ প্রচারণা চালানো হয়েছিল।

এদিকে বুধবার এবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন জানান, নির্বাচনে পুতিনের হস্তক্ষেপের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জানিয়েছিলেন বাইডেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তার সঙ্গে আমার দীর্ঘ কথোপকথন হয়েছে এবং আমি তাকে বেশ ভালো করেই চিনি। কথোপকথনের শুরুতেই আমি বলেছি, আপনি আমাকে চেনেন এবং আমি আপনাকে চিনি। যদি সেটা (নির্বাচন প্রভাবিত করার চেষ্টা) প্রমাণিত হয়, তাহলে প্রস্তুত থাকবেন।’

ওই সাক্ষাৎকারে বাইডেনকে জিজ্ঞেস করা হয় তিনি পুতিনকে ‘হত্যাকারী’ মনে করেন কি না। জবাবে বাইডেন বলেন, ‘হ্যাঁ, আমি তা মনে করি।’

পুতিনের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে, সে বিষয়ে কিছু বলেননি বাইডেন।

তবে, গত মাসেই রাশিয়ার চারজন জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, বুধবার মস্কো বলেছে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার ওই প্রতিবেদনের কোনো নিশ্চিত ভিত্তি এবং প্রমাণ নেই। কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হলে, যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও হুঁশিয়ারি জানায় মস্কো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পুতিনকে মূল্য দিতে হবে: বাইডেন

আপডেট সময় ০১:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১