ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হিজবুল্লাহ-হামাসের ভয়ে ইসরায়েল উন্নত করেছে আয়রন ডোম

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের গাজাভিত্তিক হামাসের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলার লক্ষ্য নিয়ে ইসরায়েল তাদের কথিত আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করেছে।

হিজবুল্লাহ এবং হামাসের ক্ষেপণাস্ত্র শক্তি অনেক বেড়েছে এবং ভবিষ্যৎ যুদ্ধে হিজবুল্লাহ প্রতিদিন ২০০০ ক্ষেপণাস্ত্র ছুঁড়তে সক্ষম বলে খবর বের হওয়ার পর ইসরায়েলের আয়রন ডোম উন্নত করার তথ্য প্রকাশ হলো।

মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় অর্থ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা মোশে প্যাটেল বলেছেন, আয়রন ডোম উন্নত করার পর কয়েক দফা পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। খুব শিগগিরই নতুন ভার্সনের আয়রন ডোম ইসরায়েলের বিমান ও নৌবাহিনীতে সংযুক্ত করা হবে বলে তিনি জানান।

এই ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও রকেট প্রতিহত করতে পারে বলে জানিয়েছেন মোশে প্যাটেল। বহুল প্রচারিত আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্বল্প পাল্লার রকেট, কামানের গোলা, মর্টার ও ক্ষেপণাস্ত্র শণাক্ত এবং প্রতিহত করার লক্ষ্য নিয়ে তৈরি করা হলেও এটি তেমন কোনো কার্যকরী ব্যবস্থা নয়-তা প্রমাণিত হয়েছে।

২০১৯ সালে ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালালে হামাস এবং ইসলামি জিহাদ আন্দোলনের যোদ্ধারা ইসরায়েলকে লক্ষ্য করে দুই দিনে অন্তত ৭০০ ক্ষেপণাস্ত্র ছোড়ে। সে সময় ইসরায়েল তার অতি মূল্যবান আয়রন ড্রোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মাত্র ২৪০টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। ওই সময় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকরিতা একদম পরিষ্কার হয়ে যায়। হামাস ও জিহাদ আন্দোলনের ওই হামলায় অন্তত চার ইসরায়েলি নিহত এবং ৮০ জন আহত হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হিজবুল্লাহ-হামাসের ভয়ে ইসরায়েল উন্নত করেছে আয়রন ডোম

আপডেট সময় ০৬:২৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১