ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেনা সরকারকে সহিংসতা বন্ধের আহ্বান মিয়ানমারের বৌদ্ধ গোষ্ঠীর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারেরসবচেয়ে প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষু সমিতি দেশটিতে সেনা অভ্যুত্থানবিরোধী প্রতিবাদকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের জন্য সামরিক জান্তার প্রতি আহ্বান জানিয়েছে। গত ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে নিরপরাধ বেসামরিকদের হত্যা ও নির্যাতনের জন্য সমিতি ‘সশস্ত্র সংখ্যালঘুদের’ দায়ী করেছে বলে এক খসড়া বিবৃতি সূত্রে এ খবর জানায়।

আগামীকাল বৃহস্পতিবার পরামর্শক্রমে এ বিষয়ে চূড়ান্ত বিবৃতি দেওয়া হবে বলে জানা গেছে। মিয়ানমারে ভিক্ষুদের আন্দোলন করার দীর্ঘ ইতিহাস রয়েছে। ২০০৭ সালে সেনা শাসনের বিরুদ্ধে ‘গেরুয়া বিপ্লবে’ তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মিয়ানমারে গণতান্ত্রিক সংস্কারের গতি বাড়াতে ‘গেরুয়া বিপ্লব’ ভূমিকা রেখেছিল, তবে ওই ধারা থমকে গেছে গত মাসের সামরিক অভ্যুত্থানের কারণে।

এদিকে, মিয়ানমারে সামরিক বাহিনীর অভ্যুত্থানের পর থেকে নারী-শিশুসহ এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৩৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সোমবার বিক্ষোভকারীদের ওপর সহিংস দমনপীড়ন চালানোর কঠোর নিন্দা জানিয়েছে সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সেনা সরকারকে সহিংসতা বন্ধের আহ্বান মিয়ানমারের বৌদ্ধ গোষ্ঠীর

আপডেট সময় ০৫:৪২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১