ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের সঙ্গে যুদ্ধের কথা ভাবছে ইসরায়েল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ দাবি করেছেন, ইরান যাতে পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে সেজন্য যুদ্ধ করতেও প্রস্তুত রয়েছেন তারা। পরমাণু অস্ত্রের মজুদকারী ইসরায়েলের এই মন্ত্রী অতীতের দাবির পুনরাবৃত্তি করে আরও বলেছেন, ইরান হচ্ছে গোটা বিশ্বের স্থিতিশীলতার জন্য হুমকি এবং ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ।

বেনি গান্তজ বলেন, আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। ইরান যাতে পরমাণু অস্ত্রধর হতে না পারে, সেজন্য যুদ্ধের পথ খোলা রেখেছি আমরা।

ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বলেন, ইরানকে পরমাণু অস্ত্রধর হতে দেওয়া যাবে না। আমেরিকাসহ বিশ্বের কোনো দেশ এ বিষয়ে কোনো সমঝোতায় যেতে পারবে না। আঞ্চলিক দেশগুলোরও এ ধরনের কোনো সমঝোতা করার অধিকার নেই।

ইসরায়েলের এ ধরনের বক্তব্য বাগাড়ম্বর বলে মনে করে ইরান।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সম্প্রতি ঘোষণা করেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চাইলে বিশ্বের কেউ ঠেকাতে পারত না। কিন্তু ইসলাম ধর্মে এ ধরনের ধ্বংসাত্মক অস্ত্র তৈরির বিষয়ে নিষেধাজ্ঞা থাকায় আমরা তা তৈরি করিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরানের সঙ্গে যুদ্ধের কথা ভাবছে ইসরায়েল

আপডেট সময় ০৭:০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১