ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আসুন আমেরিকার কাছ থেকে ভেটো ক্ষমতা কেড়ে নিই: ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন ভারপ্রাপ্ত উপপররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যান ইরানের পরমাণু সমঝোতা নিয়ে আবার আলোচনায় বসার যে আগ্রহ প্রকাশ করেছেন তার জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, পরমাণু সমঝোতা আরেকবার আলোচনার কোনও বিষয়বস্তু নয়।

শেরম্যান বৃহস্পতিবার এক বক্তব্যে দাবি করেন, ২০২১ সালে মধ্যপ্রাচ্য পরিস্থিতি বদলে গেছে; কাজেই পরমাণু সমঝোতাকেও নতুন পরিস্থিতিতে ঢেলে সাজাতে হবে।

তার এ বক্তব্যের জবাবে জারিফ বৃহস্পতিবার রাতে এক টুইটার বার্তায় লিখেছেন, “যদি ২০২১ সালের সঙ্গে ২০১৫ সালের (পরমাণু সমঝোতা স্বাক্ষরের বছর) মিল না থাকে তাহলে বর্তমান সময়ের সঙ্গে ১৯৪৫ সালেরও (জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাধর পাঁচ দেশের অনুমোদন) মিল নেই।”

এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী ১৯৪৫ সালের সঙ্গে ২০২১ সালের তুলনা করে লিখেছেন, “সুতরাং আসুন আমরা জাতিসংঘ ঘোষণাকে পরিবর্তন করি এবং আমেরিকা এ পর্যন্ত ভেটো ক্ষমতার সর্বাধিক অপপ্রয়োগ করেছে বলে তার কাছ থেকে এই ক্ষমতা কেড়ে নিই।”

মোহাম্মাদ জাওয়াদ জারিফ স্পষ্ট করে বলেন, পরমাণু সমঝোতা একবার সই হয়েছে এবং এটিকে আবার কার্যকর করতে হলে আমেরিকাকে নিঃশর্তভাবে এতে ফিরে আসতে হবে। আর সেজন্য ওয়াশিংটনকে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আসুন আমেরিকার কাছ থেকে ভেটো ক্ষমতা কেড়ে নিই: ইরান

আপডেট সময় ০১:০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১