ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পদত্যাগের ইঙ্গিত দিলেন কোণঠাসা ইমরান খান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ক্রমশ কোণঠাসা হতে হতে দেওয়ালে ঠেকে গিয়েছে পিঠ। এই পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি যে অর্থ রোজগারের জন্য রাজনীতিতে আসেননি, সেকথা মনে করিয়ে দিয়ে বলেন, শনিবারের আস্থা ভোটে হেরে গেলে মসনদ ছেড়ে দেবেন। খোলাখুলি নিজের পদত্যাগের ইঙ্গিত দিয়ে ইমরান জানিয়ে দিলেন, বিরোধী আসনে বসতে কোনও আপত্তি নেই তার।

তবে অভিমানের পাশাপাশি ক্ষোভও উগরে দিতে দেখা গেল তাকে। বিরোধীদের পাশাপাশি দেশের নির্বাচন কমিশনকেও একহাত নিয়েছেন ইমরান খান। তার অভিযোগ, টাকার সাহায্যে ভোট কেনাবেচা হচ্ছে সংসদে। আর তাদেরই রক্ষা করছে কমিশন। ক্ষুব্ধ ইমরানকে বলতে শোনা যায়, “আমাদের গণতন্ত্র নিয়ে এটা কী ধরনের রসিকতা হচ্ছে? এ কেমন গণতন্ত্র?”

বছর তিনেক আগে ক্ষমতায় আসার পর এই প্রথম কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে ইমরান খান সরকারকে। সম্প্রতি সংসদের উচ্চকক্ষে হারতে হয়েছে পাকিস্তানের অর্থমন্ত্রীকে। এরপরই নিম্নকক্ষে আস্থা ভোটের মাধ্যমে নিজের শক্তি পরীক্ষা করতে চাইছেন ইমরান। হেরে গেলে গদি ছাড়তেও আপত্তি নেই তার।

প্রসঙ্গত, অর্থমন্ত্রী আব্দুল হাফিজ শেখকে হারিয়ে দিয়েছেন ইউসুফ রাজা গিলানি। আব্দুল শেখ যেখানে ১৬৪টি ভোট পেয়েছেন, সেখানে ১৬৯টি ভোট পেয়েছেন গিলানি। সাতটি ভোট বাতিল হয়েছে। বিরোধীরা ইতিমধ্যেই উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে পেরেছে। আপাতত তাদের লক্ষ্য চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যানের আসন। ওই দু’টি আসনের নির্বাচন হবে আগামী ১২ মার্চ। গোপন ব্যালটে ভোটগ্রহণ হবে। তবে তার আগেই শনিবার হবে আস্থা ভোট। সেখানে হেরে গেলে গদি ছাড়তে হবে ইমরানকে। তার আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে আক্রমণাত্মক ও আবেগপ্রবণ মেজাজে দেখা গেল পাকিস্তান প্রধানমন্ত্রীকে। জানালেন, তিনি হার মেনে নেবেন। সরকারের পতন হলেও দুঃখিত হবেন না। কিন্তু বিরোধীদের মতো অর্থ ছড়িয়ে গণতন্ত্রকে অপমান করতে পারবেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পদত্যাগের ইঙ্গিত দিলেন কোণঠাসা ইমরান খান

আপডেট সময় ১২:৫৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১