ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কেমন হলো দীঘির প্রথম সিনেমার ট্রেলার?

আকাশ বিনোদন ডেস্ক :

শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির এবার নায়িকা হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে বড় পর্দায়। আগামী ১২ মার্চ মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুই নাই’ সিনেমাটি।

এটি পরিচালনা করেছেন দেশের সর্বাধিক সিনেমার পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।

বৃহস্পতিবার (০৪ মার্চ) প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। এতে পারিবারিক দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্প উঠে এসেছে। তবে ট্রেলারে নেই নতুনত্বের ছোঁয়া। দেখেই বোঝা যাচ্ছে, গৎবাঁধা নির্মাণের একটি সিনেমা পেতে যাচ্ছেন দর্শক।

এর আগে সিনেমাটির বেশ কয়েকটি পোস্টার প্রকাশ পেয়েছে, যা ফেসবুকে সমালোচনার মুখে পড়েছে। ২০২১ সালে এসে এমন পোস্টার তৈরি নিয়ে অনেকে কথা বলেন। তবে দীঘি সবকিছুর বাইরে সিনেমাটি দর্শক গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন।

‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় প্রথমে চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। তবে চুক্তির কয়েকদিন পর এই নায়ক সিনেমাটি ছাড়ার ঘোষণা দেন। এরপর এতে দীঘির নায়ক হন আসিফ ইমরোজ।

সিনেমাটি প্রযোজনা করেছেন সিমি ইসলাম কলি। প্রযোজক নিজেও সিনেমাতে অভিনয় করেছেন। এছাড়া আরও অভিনয় করেছেন- সুব্রত চক্রবর্তী, অমিত হাসান, শবনম পারভীন প্রমুখ।

‘তুমি আছো তুই নাই’র সঙ্গে দীঘির আরেক সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’রও মুক্তির ঘোষণা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কেমন হলো দীঘির প্রথম সিনেমার ট্রেলার?

আপডেট সময় ১০:১৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১