ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফের হামলার আশঙ্কায় মার্কিন কংগ্রেসের কার্যক্রম স্থগিত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে আবারও হামলা হওয়ার আশঙ্কায় কংগ্রেসের অধিবেশন একদিনের জন্য স্থগিত করা হয়েছে।

বিবিসি জানায়, আইনপ্রণেতাদের সতর্ক করে ক্যাপিটল পুলিশ বলেছে, বৃহস্পতিবার (৪ মার্চ) ক্যাপিটল হিলে আবারও হামলা হতে পারে।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকরা হামলা চালায়। ওই সময় সহিংসতায় পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন প্রাণ হারান। সেদিনের মতো আবার কোনো সহিংস ঘটনা যাতে না ঘটে, তার জন্য সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড ও পুলিশের নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে।

কংগ্রেসে চলমান অধিবেশনে ৪ মার্চ প্রতিনিধি পরিষদে পুলিশ সংস্কার আইন নিয়ে বিতর্ক হওয়ার কথা ছিল। আর সিনেটে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রণোদনা প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। সহিংসতার আশঙ্কায় কংগ্রেসের ৪ মার্চের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

কোনো ধরনের ঝুঁকি না নেওয়ার জন্য কংগ্রেসের অধিবেশন নিয়ে আগাম পরিকল্পনায় বদল করতে হয়েছে বলে জানানো হয়েছে।

মার্কিন হোমল্যান্ডে সিকিউরিটি বিভাগের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান মেলিসা স্মিসলোভা বলেছেন, উগ্রপন্থিরা ৪ মার্চ ও ৬ মার্চ হামলার চালানোর বিষয়ে আলোচনা করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফের হামলার আশঙ্কায় মার্কিন কংগ্রেসের কার্যক্রম স্থগিত

আপডেট সময় ০৫:১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১