ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান কামরাঙ্গীরচরে কারখানায় আগুন এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭’র সমর্থন পুনর্ব্যক্ত দেশকে গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি খোকন হরমুজ প্রণালি সংকটে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চরম হুমকির মুখে: আইইএ প্রধান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী রাজধানীতে পুলিশ কনস্টেবলের ‌‘আত্মহত্যা’ দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল

১৩ বছর পর আলেক হত্যায় ৮ জনের যাবজ্জীবন

আকাশ জাতীয় ডেস্ক:

তের বছর আগে রাজধানীর তুরাগ থানার নলভোগ এলাকায় আলেক মিয়াকে পিটিয়ে হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন কারাদণ্ডে রায় দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- আলাল উদ্দিন ওরফে আলাল, মো. জয়নাল আবেদীন, আব্দুর রাজ্জাক, আব্দুস সাত্তার, আব্দুল জব্বার, আউয়াল মিয়া ওরফে আউয়াল, সমর আলী ওরফে সমর ও তমিজ উদ্দিন ওরফে তমু। আসামিদের মধ্যে আব্দুর রাজ্জাক পলাতক রয়েছেন।

অন্যদিকে রায়ে সোহেল ওরফে সোহেল রানা, সোহরাব মিয়া ওরফে সোহরাব, বাবুল মিয়া ওরফে বাবুল ও ফিরোজ মিয়াকে নিহতকে মারধরের অভিযোগে দণ্ডবিধির ৩২৩ ধারায় ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি একই আদালত রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার এ দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০০৮ সালের ২৫ জুন তুরাগ থানাধীন নলভোগ গ্রামের আলেক মিয়ার বাড়িতে গিয়ে আসামিরা তাকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে তাকে মওলানা ভাসানী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় পরদিন আলেক মিয়ার ছোটভাই হাজী মো. রমজান আলী তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের পর ১৫ জনকে আসামি করে চার্জশিট দাখিল করে পুলিশ। ২০০৯ সালের ২৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচারকালে বিভিন্ন সময়ে আদালত ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এআই কোনো একক দেশের ‘একক পারফরম্যান্স’ হওয়া উচিত নয়: চীনা প্রেসিডেন্ট

১৩ বছর পর আলেক হত্যায় ৮ জনের যাবজ্জীবন

আপডেট সময় ০৪:১৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১