ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীন ও দক্ষিণ আফ্রিকায় হাজার হাজার নকল টিকা, গ্রেপ্তার ৮৪

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

হাজার হাজার নকল করোনাভাইরাস টিকা উৎপাদনে জড়িত থাকার অভিযোগে চীন ও দক্ষিণ আফ্রিকায় ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুই দেশে অভিযান চালিয়ে এসব নকল টিকাসহ তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার আন্তর্জাতিক পুলি সংস্থা (ইন্টারপোল) এ তথ্য প্রকাশ করেছে।

ইন্টারপোল জানিয়েছে, চীন থেকে এ পর্যন্ত ৮০ জনকে গ্রেপ্তার ও অন্তত তিন হাজার করোনার নকল টিকা জব্দ করা হয়েছে। এছাড়াও দক্ষিণ আফ্রিকার গাউটেংয়ের একটি গুদাম থেকে এক চাইনিজ ও জাম্বিয়ান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। সেখান থেকে জব্দ করা হয়েছে দুই হাজার চারশ নকল টিকা।

তবে কবে তাদের গ্রেপ্তার করা হয় সে বিষয়ে কিছু জানায়নি ইন্টারপোল। সম্প্রতি অবৈধ নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বব্যাপী নকল টিকা ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছিলেন ইন্টারপোল প্রধান। তার কয়েকদিন পরই এমন ঘটনা ঘটলো। খবর স্কাই নিউজের

দক্ষিণ আফ্রিকার পুলিশ ৪০০ এম্পুলস জব্দ করেছে। যাতে ২৪০০ ডোজ টিকা সরবরাহ করছিল তারা। এছাড়া ভুয়া থ্রিএম ব্র্যান্ডের মাস্কের বড় চালানও জব্দ করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার পুলিশ কর্মকর্তা ব্রিগেডিয়ার বিশ নায়েদু বলেন, ‘যেদিন থেকে দক্ষিণ আফ্রিকায় করোনা পৌঁছেছে সেদিন থেকেই সরকার আইন প্রয়োগের নানা পদ্ধতি গ্রহণ করেছে। যা অত্যন্ত কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে। আমরা দেখেছি যে, বিদেশি নাগরিকরা নকল টিকা বানানো ও বিক্রির চেষ্টা করছিল।’

নকল টিকা ও ৮০ জনকে আটকের ঘটনায় চীনা কর্তৃপক্ষের ধারণা, এই চক্র নকল টিকা তৈরি করে বিদেশে বিতরণ করেছে।

চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, চীন সরকার টিকা সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দেয়। টিকাসম্পর্কিত অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিভিন্ন দেশের বেসরকারি নার্সিংহোমগুলোকে লক্ষ্য করে নকল টিকা উৎপাদন ও বিতরণ করছে আন্তর্জাতিক অপরাধ চক্র। তবে এখনো টিকা অনলাইনে ও খোলা বাজারে পাওয়া যাচ্ছে না বলে সতর্ক করেছে ইন্টারপোল।

ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল জুরগেন স্টক বলেন, ‘অপরাধীদের ধরতে এই ফলাফলকে আমরা স্বাগত জানাই। তবে কোভিড-১৯ টিকা সম্পর্কিত অপরাধের কথা যখন আসে তখন এটি কেবল বিশাল আইসবার্গের সামান্য অংশ।’

তিনি জানান, অপরাধীরা অনলাইনে এবং অফলাইনে করোনা টিকার বিতরণে লক্ষ্য রাখবে। এই কারণে নাগরিকদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিতে জাতীয় কর্তৃপক্ষকে সম্পূর্ণ সমর্থন অব্যাহত রেখেছে ইন্টারপোল।

মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি এজেন্টরা সম্প্রতি পাঁচটি রাজ্যের হাসপাতাল ও অন্যান্য মেডিকেল সেন্টার থেকে ১০ মিলিয়ন (এক কোটি) থ্রিএম ব্র্যান্ডের নকল মাস্ক জব্দ করেছে। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৩৩ মিলিয়ন ডলার সমমূল্যের করোনার সুরক্ষাবিষয়ক বিভিন্ন নকল পণ্য জব্দ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চীন ও দক্ষিণ আফ্রিকায় হাজার হাজার নকল টিকা, গ্রেপ্তার ৮৪

আপডেট সময় ১২:২৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১